ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

‘গণঅভ্যুত্থানে ১০০ এর বেশি ছাত্রদল নেতাকর্মী নিহত’

জুলাই-আগস্ট এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান ১০০ এরও বেশি ছাত্রদল নেতাকর্মী নিহত হয়েছে। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জননেত্রী খালেদা জিয়া গত ১৫ বছর যাবৎ যে সংগ্রাম করে গেছে এই ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে প্রাথমিক ভাবে তা সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে সব থেকে নির্যাতিত ও নিষ্পেষিত সংগঠন ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

তিনি আরো বলেন, আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ৩ জন নেতাকর্মী এখনও পর্যন্ত গুম হয়ে আছে। আমাদের সহযোদ্ধা আলামিন, রানা, রাসেল ভাই এখনও তাদের খোঁজ আমরা পাইনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি ওমর ফারুক কাউসার ভাইকে দীর্ঘদিন গুম রেখে কিভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে। আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা বলে দিতে চাই ৫ই আগস্ট এর পরবর্তীতে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির শুভসূচনা হয়েছে এবং ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে আমাদের জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্রদেরকে প্রধান্য দিয়ে বাংলাদেশে একটি সুস্থ ছাত্র রাজনীতি চালু করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর অংশীদার করার সিদ্ধান্ত নিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রত্যাকটা সেক্টরে মানবাধিকার লঙ্ঘন করেছে। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন প্রত্যাকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানিয়ে রেখেছিলেন। ছাত্রদলের নেতৃত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান হবে সন্ত্রাস মুক্ত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, এতদিন আমাদের বাকস্বাধীনতা ছিলো না। বাংলাদেশকে তারা কারাগার বানিয়ে দিয়েছিলো। বিগত দিনে গুম হয়ে যাওয়া আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম সহ গুম হয়ে যাওয়া মানুষ গুলোর পরিবার কতটা কষ্ট বহন করতেছে।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক সামছুল আরেফিনসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

‘গণঅভ্যুত্থানে ১০০ এর বেশি ছাত্রদল নেতাকর্মী নিহত’

প্রকাশিত ০৯:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪