ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আর্সেনাল শিবিরে জোড়া ধাক্কা, আর্তেতা বললেন, ‘এমনটা কখনও ঘটেনি’ Logo দিল্লিতে মিছিল করে সুপ্রিম কোর্টে হাজির রাহুল গান্ধী, ১০ দফা আর্জি Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোয় গুরুত্ব Logo চকবাজার মার্কেটের আগুন ব্যাগের গুদাম থেকে: ডিএসসিসি প্রশাসক Logo নারীদের উন্নয়নে যোগাযোগের সক্ষমতা বাড়ানোর তাগিদ ববি হাজ্জাজের Logo সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত Logo আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত ধাপে ধাপে পূরণ করতে চায় সরকার Logo রিয়াদগামী ফ্লাইট বাতিল: ‘বিকল্প বিমানবন্দরে’ খরচের ধাক্কায় প্রবাসীরা Logo কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’ অনুষ্ঠিত Logo জাবিতে ‘ধ্বনি’র প্রতিষ্ঠার ৩ দশক উপলক্ষে ‘ত্রিংশ’ অনুষ্ঠিত

তানবির ও আকবরের ব্যাটে চারে চার রংপুরের

  • Shamrat Kabir
  • প্রকাশিত ১২:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১৫৩ বার পঠিত

তানবির ও আকবরের ব্যাটে চারে চার রংপুরের

দুই ব্যাটার তানবির হায়দার ও অধিনায়ক আকবর আলির জোড়া হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ।টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ রংপুর ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগকে। রংপুর চার ম্যাচের সবগুলোতে জিতলেও, তৃতীয় হারের স্বাদ পেয়েছে রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টস হেরে প্রথমে ব্যাট করে সাব্বির হোসেনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী।তিন নম্বরে নেমে ৫২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন সাব্বির। শেষ দিকে ৩টি করে চার-ছক্কায় ১৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন গোলাম কিবরিয়া। আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেও, এবার ৬ রানে থামেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রংপুরের আলাউদ্দিন বাবু ও রিজওয়ান ৩টি করে উইকেট নেন।

জবাবে ৪০ বলে ৫৪ রানের সূচনার পর প্রথম উইকেট হারায় রংপুর। ৩টি ছক্কায় ২০ বলে ২৫ রানে আউট হন রিজওয়ান। তিন নম্বরে নামা আব্দুল্লহ আল মামুন ৬ রানে আউট হলে জুটি বাঁধেন তানবির ও আকবর। দু’জনের ১০৩ রানের জুটিতে জয়ের পথ সহজ হয় রংপুরের। ২ ওভার বাকী থাকতে জয় তুলে নেয় রংপুর।

৮টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে ৭১ রানে আউট হন তানবির। ব্যাট হাতে ঝড় তুলে দলের জয় নিশ্চিত করেন আকবর। ২৩৪ স্ট্র্রাইক রেটে ৬টি ছক্কা ও ৪টি চারে ২৯ বলে অনবদ্য ৬৮ রান করেন আকবর।

অধিনায়কের সাথে ১৫ রান নিয়ে জয়ের বেশে মাঠ ছাড়েন আরিফুল হক।

জনপ্রিয়

আর্সেনাল শিবিরে জোড়া ধাক্কা, আর্তেতা বললেন, ‘এমনটা কখনও ঘটেনি’

তানবির ও আকবরের ব্যাটে চারে চার রংপুরের

প্রকাশিত ১২:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪