ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাপ ডোবানো ‘স্নেক ওয়াইন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কেন এত জনপ্রিয় Logo গণরুমের সিট বন্টন নিয়ে গোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ Logo কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশকনিধন কর্মসূচি Logo পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে নাম-রোলবিহীন কোডিং পদ্ধতির যাত্রা শুরু Logo অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

নেশন্স লিগের ফাইনাল হবে ইতালি অথবা জার্মানীতে

ইতালি ও জার্মানীর মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দেশটিতেই এ বছরের নেশন্স লিগের ফাইনাল ফোরের লড়াই আগামী বছরের ৪-৮ জুন অনুষ্ঠিত হবে বলে উয়েফা ঘোষনা দিয়েছে।

মার্চে দুই লেগের কোয়ার্টার ফাইনালে ইতালি জয়ী হলে জুভেন্টাস ও তোরিনোর মাঠে এবং জার্মানী জিতলে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিউনিখ ও স্টুটগার্টে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছেন জুভেন্টাসের আলিয়াঁজ এরেনাতে দুটি সেমিফাইনাল ও ফাইনাল এবং তোরিনো স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ আয়োজিত হবে।

আগামী ২০ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মিলানে ইতালি-জার্মানী মুখোমুখি হবে। তিনদিন পর ডর্টমুন্ডে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন বনাম নেদারল্যান্ডস এবং পর্তুগাল বনাম ডেনমার্ক।

ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা আরো জানিয়েছে আগামী বছরের উয়েফা সুপার কাপ ১৩ আগস্ট ইতালির উদিনেসে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

সাপ ডোবানো ‘স্নেক ওয়াইন’ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কেন এত জনপ্রিয়

নেশন্স লিগের ফাইনাল হবে ইতালি অথবা জার্মানীতে

প্রকাশিত ১০:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪