ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা

সবজি থেকে কীটনাশক দূর করার উপায়

ভেজালের এই যুগে সব ধরনের শাক-সবজিতে মেশানো থাকে রাসায়নিক। এগুলো শরীরের জন্য একদমই ভালো নয়। এসব রাসায়নিকযুক্ত খাবার খেলে শরীরের একাধিক ক্ষতি হয়।

অনেকে ভাবেন পানি দিয়ে ধুলেই সবজির ময়লা এবং সবজিতে থাকা রাসায়নিক দূর হয়ে যায়। এমন ধারণা কিন্তু ভুল। কেবল পানি দিয়ে ধুলে সবজিতে থাকা কীটনাশক ও রাসায়নিক দূর করা সম্ভব নয়। এর পাশাপাশি আরও কিছু পদ্ধতি কাজে লাগাতে হবে।

veg1

চলুন জেনে নিই শাকসবজি কেমিক্যাল মুক্ত করার কিছু সহজ উপায়- 

লবণ-পানি 

সবজি থেকে জীবাণু দূর করার সহজ একটি উপায় হলো লবণ-পানি। এজন্য প্রথমে সবজিগুলো পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। শুধু এই কাজ করলেই হবে না। এরপর লবণ-পানিতে সবজিগুলো ভিজিয়ে রাখতে হবে। এরপর আবার পরিষ্কার পানিতে ধুয়ে রান্না করুন।

খোসা ছাড়ান 

সবজি অবশ্যই খোসা ছাড়িয়ে খান। কারণ সবজির খোসাতেই যত ময়লা, রাসায়নিক মিশে থাকে। সবজি কাটার সময় একটু মোটা করে খোসা ছাড়ান। এতে আশঙ্কা কমবে।

veg2লেবুর রস 

পানিতে পাতি লেবুর রস মিশিয়ে সবজি ধুলে আরও বেশি উপকার মেলে। পানিতে এক টুকরো পাতি লেবুর রস মিশিয়ে তাতে সবজি ডুবিয়ে রাখুন অন্তত ৩০ মিনিট।

বেকিং সোডা 

সবজি রাসায়নিকমুক্ত করার আরও একটি কার্যকরী উপাদান বেকিং সোডা। এজন্য একটি পাত্রে বেকিং সোডা গুলে নিন। এবার তা একটি স্প্রে বোতলে ভরে সবজির ওপরে স্প্রে করে নিন। এতে সবজির গায়ে লেগে থাকা রাসায়নিক দূর হবে।

veg3

হলুদ-পানি 

হলুদকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। হলুদ-পানিতে ভিজিয়ে রাখলেও সবজির রাসায়নিক দূর হয়। এজন্য একটি বড় মাপের গামলায় পানি নিয়ে তাতে কয়েক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এতে বাজার থেকে আনা সবজি ঢেলে দিন। কিছুক্ষণ রেখে তুলে ফেলুন।

ভিনেগার 

সবজি থেকে রাসায়নিক ও ময়লা দূর করতে ব্যবহার করতে পারেন সাদা ভিনেগার। একটি স্প্রে বোতলে সাদা ভিনিগার ভরে নিন। এবার সবজির মধ্যে তা স্প্রে করে নিন। এতে দূর হবে সবজিতে থাকা সব রাসায়নিক।

জনপ্রিয়

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সবজি থেকে কীটনাশক দূর করার উপায়

প্রকাশিত ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫