ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo কড়াইলে নিরাপদ পানির ব্যবস্থা করল আনসার-ভিডিপি Logo আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং উন্নয়নে জাবিতে কর্মশালা অনুষ্ঠিত Logo জাবিতে টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি আল আমিন, সম্পাদক লিমন Logo ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি ড. জালাল উদ্দিন Logo হুয়াওয়ের কর্মী ও তাদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ Logo হারিয়ে যাওয়া রূপলাল হাউজ এখন পিয়াজ মসলার আড়ত Logo যবিপ্রবির খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত Logo যবিপ্রবিতে পিকনিক আয়োজনে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা Logo সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সাময়িক স্থগিত ঘোষণা

ঘুম যখন ওজন কমানোর সিক্রেট

  • আফসারা তাসনিম
  • প্রকাশিত ০৭:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৮০ বার পঠিত

অনেকেই মনে করেন ওজন কমানোর মূল উপায় শুধু ডায়েট আর ব্যায়াম। কিন্তু এগুলোর পাশাপাশি পর্যাপ্ত ঘুমও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ঘুমের সময় শরীর শুধু বিশ্রাম নেয় না, বরং নিজের মেরামত ও পুনর্গঠনেও ব্যস্ত থাকে। এই সময়ই মেটাবলিজম সঠিকভাবে কাজ করে, ফ্যাট ভাঙে এবং হরমোনগুলো নিজেদের ভারসাম্য রক্ষা করে।

মেটাবলিজম আসলে আমাদের শরীরের ইঞ্জিন যা খাবারকে শক্তিতে রূপান্তরিত করে। পর্যাপ্ত ঘুম এই ইঞ্জিনকে সক্রিয় রাখে। ঘুম কম হলে, শরীরে ইনসুলিন রেসিস্ট্যান্সতৈরি হয়। শরীরে গ্লুকোজ ঠিকভাবে ব্যবহার করতে পারে না ফলে অতিরিক্ত চিনি ফ্যাটে রূপান্তরিত হয়ে জমে যায়।

ঘুম ও ফ্যাট বার্নিং
গবেষণা বলছে, যারা প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমান, তাদের শরীর ফ্যাট বার্ন করতে বেশি সক্ষম। ঘুমের সময় শরীরে গ্রোথ হরমোন নিঃসৃত হয়, যা ফ্যাট ভাঙতে সাহায্য করে এবং পেশির টিস্যু রক্ষা করে। অন্যদিকে ঘুমের ঘাটতি হলে ঘ্রেলিন হরমোন (যা ক্ষুধা বাড়ায়) বৃদ্ধি পায় এবং লেপটিন হরমোন (যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে) কমায় । ফলে একটু পর পর ক্ষুধা লাগে, অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা হয় এবং ওজন বৃদ্ধি পায়।

ঘুমের অভাবে যা ঘটে
• ইনসুলিন সংবেদনশীলতা কমে যায় , ফলে শরীর বেশি ফ্যাট জমায়।
• কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা পেটের চর্বি জমাতে ভূমিকা রাখে।
• হরমোন ব্যালান্স নষ্ট হয় ফলে ক্ষুধা বাড়ে এবং আত্মতৃপ্তি কমে যায়।
• এনার্জি না থাকায় ব্যায়াম করার আগ্রহ কমে যায়।

ঘুমের মান বাড়ানোর সহজ উপায়
• প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান ও ঘুম থেকে উঠতে চেষ্টা করুন।
• ঘুমের আগে ফোন বা স্ক্রিন টাইম কমিয়ে দিন
• ঘুমের সময় ঘর পুরোপুরি অন্ধকার রাখুন এবং নাইট ল্যাম্পের ব্যবহার কমান। এটি ভালো ঘুম এবং মেলাটোনিন হরমোনের নিঃসরণে সাহায্য করে।
• ঘুমানোর আগে একটি প্রোটিন শেক বা কলা ও কাঠবাদামের মতো হালকা ও পুষ্টিকর খাবার খেতে পারেন, যা ঘুম ভালো করতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
• হালকা ব্যায়াম ও মেডিটেশন অনুশীলন করুন
• সন্ধ্যার পর কফি ও চা এড়িয়ে চলুন

ফ্যাট বার্নিংয়ের যাত্রায় ঘুম এক অদৃশ্য শক্তি। শরীর যখন বিশ্রাম পায়, তখনই তার ভেতরের মেটাবলিক সিস্টেম পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারে। তাই প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমানো উচিত এতে শুধু মন শান্ত থাকবে না, শরীরও থাকবে ফিট ও ব্যালান্সড।

জনপ্রিয়

কড়াইলে নিরাপদ পানির ব্যবস্থা করল আনসার-ভিডিপি

ঘুম যখন ওজন কমানোর সিক্রেট

প্রকাশিত ০৭:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫