ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আন্তর্জাতিক কর্মসংস্থানের পথে অগ্রযাত্রা: আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রম Logo কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায় Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন, উল্লাসে মুখর শিক্ষার্থীরা Logo জাবির কলতান বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম Logo অধ্যাদেশে ব্যত্যয় ঘটলে যমুনা-সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের Logo ইশরাকের নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির আহবায়ক সিরাজ, সদস্য সচিব কানন Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন Logo ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি Logo বিনামূল্যে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

গাজাকে পুনর্গঠন করতে সব কিছু করবে তুরস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তার দেশ তুরস্ক সব ধরনের সহায়তা প্রদান করবে।

বুধবার (১৫ জানুয়ারি) তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এরদোয়ান যুদ্ধবিরতির এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাগত জানাচ্ছি এবং তুরস্ক আগের মতোই গাজার পাশে থাকবে।

একটি পোস্টে এরদোয়ান গাজার জনগণের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন এবং বলেন, গাজার জনগণ ইসরায়েলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় যেভাবে লড়াই করছে, আমরা তাদের সাহসিকতাকে সম্মান জানাই।

উল্লেখ্য, বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায়, ১৫ মাসের সংঘাতের পর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তি আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

যুদ্ধবিরতির ঘোষণার পর গাজাবাসীসহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিরা এই চুক্তিকে এক বিরাট বিজয় হিসেবে উদযাপন করছেন। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিসর, জার্মানি এবং তিউনিসিয়াসহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজাকে তার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন।

জনপ্রিয়

আন্তর্জাতিক কর্মসংস্থানের পথে অগ্রযাত্রা: আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রম

গাজাকে পুনর্গঠন করতে সব কিছু করবে তুরস্ক

প্রকাশিত ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫