ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের Logo ঘরে আগুন দেওয়ার পর মা বললেন, ‘আমি আমার ছেলের ফাঁসি চাই’ Logo যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে নতুন আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ Logo ভারতের সবেচয়ে ধনী অভিনেতা শাহরুখ, তাঁর সম্পদের পরিমাণ কত Logo ফাইভআরে বিটোপিয়ার অ্যাকাউন্ট কারসাজিতে সংকটে দেশের ফ্রিল্যান্সিং খাত Logo ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা Logo নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে Logo ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ Logo কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ Logo সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন

ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে কটাক্ষ করলেন বদরুন্নেসা কলেজের শিক্ষক

৫ই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে ‘নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস’ বললেন বেগম বদরুন্নেসা মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রুমা সরকার।

শুক্রবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক আইডি থেকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই পোস্ট করে।

আরও পড়ুন

রুমা সরকারের ওই পোস্টে দেখা যায়, ‘৫ আগস্টকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে’ উপদেষ্টা নাহিদের এই বক্তব্যের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘৫ আগস্ট নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস।’ এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের অন্যতম সহ-সমন্বয়ক মেহেদী হাছান অভিযাত্রাকে বলেন, তিনি ফেসবুকে যে পোস্ট করেছেন তা কখনোই শিক্ষক সুলভ আচরণ নয়। একজন শিক্ষক ছাত্রজনতার বিজয়কে এমন কুরুচিপূর্ণ ভাষায় প্রকাশ করবেন তা অকল্পনীয়। তিনি শিক্ষক নামের কলঙ্ক। যে শিক্ষক হাজারো ছাত্রজনতার প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের মর্যাদা দিতে জানে না সে শিক্ষক তার শিক্ষার্থীদের কি শিক্ষা দিবেন তা নিয়ে আমি শঙ্কিত।

কবি নজরুল কলেজের শিক্ষার্থী প্রিন্স ওসমান অভিযাত্রাকে বলেন, তিনি আমার শিক্ষক ছিলেন এটা ভাবতেই লজ্জা লাগে। তিনি হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ঘৃণা ছড়াচ্ছেন যা কোনভাবেই কাম্য নয়। এটি শহীদের রক্তের সাথে বেইমানি। তার ভিন্নমত থাকতেই পারে। তাই বলে ছাত্রজনতার বিজয়কে অবজ্ঞা করার সেই অধিকার তার নেই। তাও একজন সরকারি কর্মকর্তা হয়ে তিনি কিভাবে এমন মন্তব্য করেন সেটার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

ফেসবুকে দেওয়া এমন পোস্টের ব্যাখা জানতে রুমা সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় অভিযাত্রা।

এবিষয়ে বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম অভিযাত্রাকে বলেন, বিষয়টি আমি অবগত নয়। আমি খোঁজ নিয়ে দেখছি।

জনপ্রিয়

ফুটবলে অরুচি না ধরলেও অন্য খেলায় মন মজেছে কেইনের

ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে কটাক্ষ করলেন বদরুন্নেসা কলেজের শিক্ষক

প্রকাশিত ১১:৩৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪