ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য Logo যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প Logo নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট Logo জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Logo ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নেপথ্যে যা ছিল Logo ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ Logo শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান Logo অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

খুবিতে তিন দিনব্যাপী ফুড সিস্টেম্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তিন দিনব্যাপী ‘ফুড সিস্টেম্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ’ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি তরুণদের খাদ্য ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। টুওয়ার্ডস সাসটেইনেলিবিটির ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর নুসরাত জাহান জুহি’র সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন গ্রিনম্যান এর সভাপতি ইমরান রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুওয়ার্ডস সাসটেইনেবিলিটির মোঃ শাহাজাদা।

স্কেলিং আপ নিউট্রিশন (সান) ও গ্লোবাল অ্যালাইন্স ফর ইমপ্রুফড নিউট্রিশন (গেইন) এর উদ্যোগে এবং টুওয়ার্ডস সাসটেইনেবিলিটি, টুওয়ার্ডস সাসটেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক, গ্রিনম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

আয়োজক কমিটি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক, পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই খাদ্য উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জেনেছে। পাশাপাশি নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার দক্ষতা অর্জন করেছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা আশাবাদী, প্রশিক্ষিত তরুণরা বাংলাদেশে টেকসই খাদ্য ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।

জনপ্রিয়

ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য

খুবিতে তিন দিনব্যাপী ফুড সিস্টেম্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত ০৮:৩৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫