ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

সোহানের সেঞ্চুরিতে জয়ের ধারায় ধানমন্ডি

  • Shamrat Kabir
  • প্রকাশিত ১০:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৩০ বার পঠিত

সোহানের সেঞ্চুরিতে জয়ের ধারায় ধানমন্ডি

অধিনায়ক নুরুল হাসান সোহানের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুই ম্যাচ পর জয়ের দেখা পেল ধানমন্ডি স্পোর্টস ক্লাব।লিগে নিজেদের পঞ্চম ম্যাচে আজ ধানমন্ডি ৯৭ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। সোহান অপরাজিত ১৩২ রানে ম্যাচ সেরা হন।এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠল ধানমন্ডি। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তমস্থানে আছে শাইনপুকুর।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭৬ রানে ৪ উইকেট হারায় ধানমন্ডি।পঞ্চম উইকেটে ১১৩ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান সোহান ও সানজামুল ইসলাম।

সানজামুল ৪০ রানে থামলে দলকে একাই সামনের দিকে টেনেছেন সোহান। ১১৪ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত খেলে ১৩১ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১৩২ রানে অপরাজিত থাকেন সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেরা ইনিংসের উপর ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে ধানমন্ডি।শাইনপুকুরের রায়ান রহমান ৪৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে ধানমন্ডির কামরুল ইসলাম ও সানজামুলের দারুণ বোলিংয়ে সামনে অসহায় শাইনপুকুর ৪৫ দশমিক ৩ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় ।

শাইনপুকুরের হয়ে রহিম আহমেদ সর্বোচ্চ ৪২ ও মিনহাজুল আবেদিন দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন।

ধানমন্ডির সানজামুল ৪৯ রানে ৪ টি এবং কামরুল ২৩ রানে ৩ উইকেট নেন।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

সোহানের সেঞ্চুরিতে জয়ের ধারায় ধানমন্ডি

প্রকাশিত ১০:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫