ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার হয়েছে ৬২ হাজার মানুষ: সিপিডি Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন Logo বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা Logo ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার Logo ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও

সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো

  • Shamrat Kabir
  • প্রকাশিত ০৮:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ১৫২ বার পঠিত

সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো

টানা এক মাস সিয়াম পালনের পর মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক দেশেই আজ  উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর এই দিনটি উপলক্ষে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রোববার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঈদ উপলক্ষে একটি ছবিসহ পোস্ট করেছেন রোনালদো। যেখানে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। তার হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার, কাঁধে সৌদি আরবের পতাকাসদৃশ কাপড়।

পোস্টের ক্যাপশনে রোনালদো লিখেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা! আনন্দ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক আপনাদের জীবন। প্রিয়জনদের সঙ্গে কাটুক এক আনন্দমুখর ঈদ। ঈদ মোবারক!

আন্তর্জাতিক উইন্ডো শেষে সৌদি আরবের আল-নাসর  ক্লাবে ফিরেছেন রোনালদো। সম্প্রতি পর্তুগালের জার্সিতে উয়েফা নেশন্স লিগ খেলতে গিয়েছিলেন তিনি। দলকে আসরের সেমিফাইনালেও তুলেছেন এই সুপারস্টার উইঙ্গার। এরপর আল-হিলালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছেন দলটির অধিনায়ক।

জনপ্রিয়

৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার হয়েছে ৬২ হাজার মানুষ: সিপিডি

সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো

প্রকাশিত ০৮:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫