ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার Logo জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল Logo পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট Logo ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন Logo আর্জেন্টাইন প্রতিভার মাস্টারক্লাস, ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল কোমো Logo ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের Logo ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের Logo যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম Logo মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেপ্তার Logo গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

গরমে মাথার ত্বকের সংক্রমণ এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো

গরম যেন পিছু ছাড়ছেই না। বৈশাখের শুরু থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। বাইরে বেরোলেই ঘাম, ঘরেও শান্তি নেই। এমন আবহাওয়ায় শুধু শরীর নয়, ক্ষতিগ্রস্ত হয় আমাদের মাথার ত্বকও। ঘাম আর আর্দ্রতার কারণে মাথার ত্বকে জমে ময়লা, জন্ম নেয় ব্যাকটেরিয়া ও ফাংগাসের দল। আর এতেই দেখা দেয় মাথার ত্বকের সংক্রমণ বা স্ক্যাল্প ইনফেকশন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন এই সমস্যা এবং এর সমাধান নিয়ে চিকিৎসক কথা বলেছেন। চলুন জেনে নিই গরমে মাথার ত্বকের সমস্যা বেড়ে যাওয়ার কারণ এবং প্রতিরোধের কিছু কার্যকরী উপায়।

গরমে মাথার ত্বকের সংক্রমণের কারণ

ঘাম জমে থাকা: চুলের ভেতর আটকে থাকা ঘাম শুকাতে না পারায় মাথার ত্বক আর্দ্র থাকে, যা জীবাণুর বিস্তারে সহায়তা করে।

ব্যাকটেরিয়াল সংক্রমণ: স্ট্যাফাইলোকক্কাসসহ নানা ব্যাকটেরিয়া গরমে মাথার ত্বকে দ্রুত সংক্রমণ ঘটায়। এর ফলে মাথার ত্বকে লালচে ভাব, চুলকানি ও ফুসকুড়ি দেখা দিতে পারে।

ফাংগাল সংক্রমণ: ঘাম ও তাপের কারণে ফাংগাস বেড়ে গিয়ে সৃষ্টি করে খুশকি ও সেবোরিক ডার্মাটাইটিসের মতো সমস্যা।

অপরিষ্কার স্ক্যাল্প: ঘাম ও অতিরিক্ত তেল জমে ময়লা তৈরি হয়। নিয়মিত ভালো মানের শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার না করলে সংক্রমণ বেড়ে যায়।

Advertisement

দীর্ঘক্ষণ রোদের মধ্যে থাকা: প্রখর রোদে সরাসরি মাথা থাকলে স্ক্যাল্পের সুরক্ষার পর্দা দুর্বল হয়ে পড়ে, ফলে বাড়ে ইনফেকশনের ঝুঁকি।

সংক্রমণ থেকে বাঁচার উপায়

  • প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাবার রাখুন।
  • নিয়মিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানসমৃদ্ধ মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
নিয়মিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানসমৃদ্ধ মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। ছবি: সংগৃহীত

  • অতিরিক্ত ঘাম বা তেলের জন্য প্রয়োজনে প্রতিদিন অথবা একদিন পরপর শ্যাম্পু করুন।
  • গোসলের পর বা ঘাম ভেজা চুল দ্রুত শুকিয়ে ফেলুন।
  • নিজের চিরুনি, তোয়ালে, বালিশ বা হেয়ার অ্যাকসেসরিজ অন্যের সঙ্গে শেয়ার করবেন না।
  • প্রচণ্ড রোদের মধ্যে বের হলে ছাতা বা স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখুন।

গরমের এই সময়ে মাথার সঠিক যত্ন নিলে সংক্রমণের ঝুঁকি কমবে এবং চুল থাকবে স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর।

জনপ্রিয়

মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার

গরমে মাথার ত্বকের সংক্রমণ এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো

প্রকাশিত ১১:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫