ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ

  • Shamrat Kabir
  • প্রকাশিত ১০:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৬৬ বার পঠিত

আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ

ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে মেগা নিলামে অবিক্রিত ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্য খুলেছে। আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হওয়া আইপিএল’র বাকি ম্যাচগুলোতে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন।

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটারও এখন টাইগার এই পেসার। ৬ লাখ মার্কিন ডলারে আইপিএলে নাম লিখিয়ে এর আগে এই তালিকায় বাংলাদেশী খেলোয়াড় হিসেবে শীর্ষে ছিলেন মাশরাফি বিন মুর্তাজা।

দিল্লি ক্যাপিটালস তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেসার-ম্যানগার্কের স্থলাভিষিক্ত হবেন ফিজ।

মেগা নিলামে ৯ কোটি রুপি দিয়ে ফ্রেসার-ম্যাকগার্ককে কিনে নিয়েছিল দিল্লি। কিন্তু এই অজি ওপেনার আইপিএল’র বাকি ম্যাচগুলো খেলতে অপারগতা জানিয়েছেন।

এর আগে ২০২২ ও ২০২৩ সালের আইপিএল’এ দিল্লির হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। দুই মৌসুমে তিনি ৯ উইকেট দখল করেন। এর আগে ও পরে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজ

প্রকাশিত ১০:৫৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫