ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু Logo পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‍্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান Logo শুধু ডিগ্রি নয়, সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি: হাবিপ্রবির মার্কেটিং বিভাগের অনন্য উদ্যোগ Logo আগামীর বাংলাদেশে যুবকদের মাদকের ছোঁয়া লাগতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল Logo বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী Logo কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে Logo কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৌ-শাশুড়ির

ইবির অর্থনীতি বিভাগের ৩১ ব্যাচের বিদায় অনুষ্ঠান

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১২০ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ৩১ ব্যাচের (স্নাতক, ২০১৮-১৯) বিদায় র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ ভবন থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি। এছাড়াও বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরীফ। অর্থনীতি ক্লাবের কোষাধক্ষ ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক মো: খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সুবিধা আছে তারা চাইলেই যে কোন জায়গায় গিয়ে ইনক্লুড হতে পারে এছাড়াও তাদের জন্য বিদেশে উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ-সুবিধা আছে তোমাদের প্রতি প্রত্যাশা রইল তোমরা যে মেধার স্বাক্ষর দিয়েছো সেই স্বাক্ষর তোমরা তোমাদের কর্মক্ষেত্র রাখবে তোমাদের শিক্ষা অর্জন শেষ হয়ে যায়নি তোমাদের এর মাধ্যমে দেশের একাডেমিক শিক্ষা শেষ হয়েছে। এখন থেকে তোমরা উন্মুক্ত জ্ঞান অর্জন করবে।

পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শেষ করা হয়।

জনপ্রিয়

পাখির বাসায় হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, রাজশাহীতে কিশোরের মৃত্যু

ইবির অর্থনীতি বিভাগের ৩১ ব্যাচের বিদায় অনুষ্ঠান

প্রকাশিত ১১:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫