ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা Logo গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত Logo সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করলো পুলিশ Logo জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৬৪ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা ভবনগুলোতে নাম পরিবর্তন করে বসানো হচ্ছে নতুন নামফলক। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৫তম সভায় শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে।

শনিবার (৩১ মে) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন’ এর নামফলকের স্থানে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন’ নামফলক স্থাপনের মাধ্যমে এ কাজ শুরু হয়।

এছাড়াও শেখ হাসিনা ছাত্রী হলের নাম পরিবর্তন করে তাপসী রাবেয়া হল, শেখ রাসেল জিমনেসিয়ামের নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়াম এবং ঝিনাইদহের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র হলের নাম পরিবর্তন করে কবি গোলাম মোস্তফা হল, ড. এম এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট ফর অ্যাডভ্যান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর নাম পরিবর্তন করে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিচার্স রাখা হলেও নামফলক এখনও বসানো হয়নি।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রিয়াজ শেখ বলেন, নামফলক বসানো শুরু হয়েছে যা খুবই ভালো কিন্তু এতো দিন পরে দেওয়ার কারণ কি। জাতীয় কবির নামে নামকরণ হওয়া সত্ত্বেও এত দিন ভবনটি নামফলকহীন ছিল, যা আমাদের সাংস্কৃতিক চেতনার প্রতি অবহেলারই প্রতিফলন। স্বৈরাচার তো বহু আগেই বিদায় নিয়েছে, তবুও এই বিলম্ব প্রমাণ করে এখনও অনেক জায়গায় অন্ধকার রয়ে গেছে। এখন যখন ফলক বসানো হয়েছে, আশা করি এটি শুধুমাত্র একটি নামফলকে সীমাবদ্ধ থাকবে না।

জনপ্রিয়

তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক

প্রকাশিত ১১:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫