ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের Logo বিদায় হ্যালো, নিজেকে চেনানোর জন্য ধন্যবাদ Logo নোবিপ্রবির নীলদিঘীতে ছাত্রদল নেতার উদ্যোগে লাইফ জ্যাকেট কর্নার স্থাপন ও বৃক্ষরোপণ Logo বাকৃবি ডিবেটিং সংঘের আংশিক কমিটির সভাপতি অধ্যাপক ড. শওকত আলী, সাধারণ সম্পাদক মুবিন ‎ Logo নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল Logo পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস ‎ Logo জাবিতে নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo জাবিতে চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা Logo এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব: ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি

যবিপ্রবিতে উন্নত মম শিরের বৃক্ষরোপণ কর্মসূচি

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৫:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ১৯৭ বার পঠিত

ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন বনজ, ফলজ, ঔষুধি ও ছায়াদানকারী গাছ রোপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন উন্নত মম শির।

বুধবার (১৮ জুন) ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করে উন্নত মম শিরের সদস্যরা।

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। সেই উপলব্ধি থেকেই উন্নত মম শির শুরু থেকেই যবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে এসেছে।
শুধুমাত্র গাছ লাগানোই নয়, পূর্বে রোপণ করা গাছগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমেই একটি সবুজ ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব—এ বিশ্বাস আমাদের। তাই আমরা নিয়মিত গাছের পরিচর্যা, পানি দেয়া, আগাছা পরিষ্কার ও গাছের বৃদ্ধির পরিবেশ নিশ্চিত করার কাজ করে চলেছি।
আমাদের এই প্রচেষ্টা শুধুই একটি ক্লাবের কর্মসূচি নয়, এটি একটি সচেতনতা, একটি আন্দোলন। আমরা প্রত্যাশা করি, যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এই সবুজ উদ্যোগে যুক্ত হবেন এবং নিজেদের দায়িত্ববোধ থেকে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করবেন।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর থেকে ক্যাম্পাসের আশেপাশের এলাকায় বাজার মনিটরিং, বৃক্ষরোপন, সড়কে শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন উন্নত মম শির। পরবর্তীতে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা অঞ্চলে সংঘটিত বন্যার সময়ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে দেখা যায় উক্ত সংগঠনের সদস্যদের।

জনপ্রিয়

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

যবিপ্রবিতে উন্নত মম শিরের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত ০৫:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫