ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা Logo গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত Logo সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করলো পুলিশ Logo জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ১৫৯ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।

শনিবার (২১ জুন‌) দুপুর আড়াইটায় যবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শরীরচর্চা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, নেতৃত্ব ও পারস্পরিক বন্ধন সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং এ ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করাটা অনেক জরুরী। খেলায় পুরস্কার অর্জন করাটা বড় বিষয় না, অংশগ্রহণই মুখ্য। পড়াশোনার পাশাপাশি অন্য বিষয়ে দক্ষতা থাকলে চাকরির বাজারে এগিয়ে থাকা যায়।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আব্দুল হালিম, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ-হেল কাফি, সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব, উজ্জ্বল চন্দ্র সূত্রধর ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

জনপ্রিয়

সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

প্রকাশিত ১০:০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫