ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নর্থ ক্যারোলাইনাও ডেমোক্র্যাটদের দখলে Logo হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন Logo বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ ডিসেম্বর Logo কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক Logo কিসলুর সিনেমা ‘মস্তান’, সঙ্গী শুভ-চঞ্চল-তমা ও মাহি Logo ‘টু-টাচ রুল’: দুই স্পর্শেই মিলবে প্রয়োজনীয় জিনিস Logo জিটিএ সিক্স কিনতে অনলাইনে অর্থ সংগ্রহের হিড়িক ব্রিটিশ গেইমারদের Logo সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি Logo রক্তে শর্করা নিয়ন্ত্রণে একটানা হাঁটা নাকি সারাদিনে অল্প হাঁটা: কোনটি ভালো? Logo যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা

লেবানন ফেরত কর্মীদের পুনর্বাসনের চেষ্টা করবে সরকার

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফেরত আসা বাংলাদেশি কর্মীদের জন্য দেশে অথবা বিদেশে পুনর্বাসনের চেষ্টার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লেবানন থেকে প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের খোঁজ-খবর নেওয়ার পর এ কথা জানান উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, আমরা দেখবো ফিরে যারা আসছেন তাদের পুনর্বাসন করা যায় কিনা। লেবাননের পরিস্থিতি ঠিক হলে ওনারা আবার যাবেন। আমরা এখানে ওনাদেরকে ছেড়ে দেব না। আমরা দেশে অথবা বিদেশে পুনর্বাসনের চেষ্টা করব।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে যত টাকা প্রয়োজন খরচ করা হবে। আইওএম-এর সহায়তায় আমরা সবাইকেই বিনা খরচে নিয়ে আসব।

লেবানন থেকে দ্বিতীয় দফায় আগামী বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফেরত আসবেন ৬৫ বাংলাদেশি। এদের মধ্যে দুই শিশু রয়েছে।

লেবানন চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তি‌তে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। এদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবর্তন করা হবে।

আসিফ নজরুল বলেন, রেমিট্যান্সযোদ্ধা যারা দেশে আসছেন আমরা তাদেরকে ভিআইপি সুবিধা দেওয়ার চেষ্টা করছি। প্রবাসীদের এই সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অচিরেই আমরা প্রবাসীদের জন্য লাউঞ্জ তৈরি করছি, দুই সপ্তাহের মতো লাগবে। আমরা আশা করি বড় অনুষ্ঠান করে উদ্বোধন করতে পারব। আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বপ্ন, প্রবাসীরা যেন ভিআইপি ট্রিটমেন্ট পায়।

জনপ্রিয়

নর্থ ক্যারোলাইনাও ডেমোক্র্যাটদের দখলে

লেবানন ফেরত কর্মীদের পুনর্বাসনের চেষ্টা করবে সরকার

প্রকাশিত ০৮:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪