ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ফুলেল শুভেচ্ছা না নিয়ে দায়িত্বশীলতার বার্তা দিলেন গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য Logo জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নোবিপ্রবিতে সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত Logo পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সেলিম আল দীনকে নিয়ে ভবিষ্যতে আমার চিন্তা প্রকাশ করব : সলিমুল্লাহ খান

ফেনী সাহিত্য সভার আয়োজনে প্রথমবারের মতো সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন লেখক, চিন্তক ড. সলিমুল্লাহ খান। মঙ্গলবার (২০ মে) বৃষ্টিস্নাত সন্ধ্যায় ফেনী শহরের ইস্টিশন রেস্টুরেন্টের কনভেনশন হলে ড. সলিমুল্লাহ খানকে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত লেখককে ক্রেস্ট, প্রশংসাপত্র ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। পরের পর্বে সলিমুল্লাহ খান প্রদান করেন একক বক্তৃতা; বিষয় ছিল—স্বাধীনতা, মনুষ্যত্ব, সম্মান : কাজী নজরুলের তিন উত্তরাধিকার।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ড. সলিমুল্লাহ খান বলেন, আমি পুরস্কার কম পেয়েছি। গত বছর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি। এর আগমুহূর্তে ফেনী সাহিত্য সভা আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করে। সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তির মাধ্যমে আমার দায়িত্ববোধ আরো বেড়ে গেল।

তিনি বলেন, আজকের আয়োজনে উদ্যোক্তাদের আন্তরিকতায় আমি অভিভূত। আমি আপনাদের কাছে এইজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেলিম আল দীনকে নিয়ে আমি ভেবেছি। সুযোগ হলে ভবিষ্যতে তাকে নিয়ে আমার চিন্তা প্রকাশ করব।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ফেনী সাহিত্য সভা কর্তৃক প্রথমবারের মতো ফেনী সাহিত্য সম্মেলনে অংশ নিতে না-পারায় গত মঙ্গলবার ফেনী এসে সলিমুল্লাহ খান পুরস্কারটি গ্রহণ করেছেন।

জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সেলিম আল দীনকে নিয়ে ভবিষ্যতে আমার চিন্তা প্রকাশ করব : সলিমুল্লাহ খান

প্রকাশিত ০৮:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫