ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্বামীর গোপনাঙ্গ কাটার মামলায় স্ত্রীর ৭ বছরের সাজা Logo ইংলিশ কাউন্টিতে বাংলাদেশের খালেদের আগুন ঝরানো বোলিং Logo রেনশর সেঞ্চুরি পর এলিসের পাঁচ উইকেট- জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া Logo বাঁচামরার ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান Logo খালেদের বোলিং তোপে উড়ে গেল ল্যাঙ্কাশায়ার Logo নাট-বোল্ট-স্ক্রুর অবৈধ আমদানিতে চাপে দেশীয় শিল্প, রাজস্ব হারাচ্ছে সরকার Logo উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের Logo অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ Logo ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউজ চালু করলো অ্যাভেরি ডেনিসন Logo টেকনাফে সাগরপথে পাচারকালে ১৫ জন উদ্ধার

স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন ক্যাটরিনার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭:৪৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১৪৫ বার পঠিত

রোববার (২০ অক্টোবর) ভারতজুড়ে উদযাপিত হলো করওয়া চৌথ। স্বামীর মঙ্গলকামনায় উপস রাখলেন (না খেয়ে থাকা) বিবাহিত মহিলারা। সামিল হলেন উদযাপনে।

বাদ যাননি বলিউড তারকারাও। এদিন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেককেই করওয়া চৌথ পালন করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে, ক্যাটরিনাকে তাদের পরিবারের করওয়া চৌথ পালনের বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে। সেখানে কোথাও তাকে শাশুড়ি আশীর্বাদ করছেন। কোথাও তারা গোটা পরিবার অর্থাৎ তিনি, ভিকি কৌশল এবং অভিনেতার বাবা মা এক ফ্রেমে ধরা দিয়েছেন।

অভিনেত্রী বাদ দেননি তার এবং শাশুড়ির মিষ্টি সম্পর্কের নানা মুহূর্ত তুলে ধরার পাশাপাশি, নিজের বেশ কিছু সিঙ্গেল ছবি পোস্ট করতে। এছাড়া একটি ছবিতে দেবর সানি কৌশল এবং তার বোন ইসাবেল কাইফেরও দেখা মিলেছে।

এই ছবিগুলো পোস্ট করে ক্যাটরিনা লেখেন, ‘শুভ করওয়া চৌথ।’ ভক্তরাও তার পোস্টে বিভিন্ন মন্তব্য করেছেন। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী লেখেন, ‘তুমি সারা জীবনের জন্য জিতে গেছো।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘ভিকি ভাগ্যবান, নাকি আপনি ঠিক বুঝতে পারি না। সুন্দর পরিবার, এমনি থাকুন।’

এছাড়াও স্বামী নিক জোনাসের জন্য ব্রত রাখলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এদিন করওয়া চৌথ পালনের একাধিক ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যাচ্ছে নিকের হাত থেকে জল খাচ্ছেন তিনি। উপোস ভাঙছেন নিয়ম মেনেই।

জনপ্রিয়

স্বামীর গোপনাঙ্গ কাটার মামলায় স্ত্রীর ৭ বছরের সাজা

স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন ক্যাটরিনার

প্রকাশিত ০৭:৪৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪