ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পর্যটন বাড়াতে হিমালয় ও বঙ্গোপসাগরকে ‘মেলাতে চান’ নেপালের রাষ্ট্রদূত Logo দিল্লিতে অনুষ্ঠেয় এসসিও বৈঠকে পাকিস্তানকে ডাকল ভারত Logo ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই Logo বিশ্বজয়ের সাফল্য, ইন্ডাস্ট্রির হতাশা নিয়ে ‘স্টার স্টোরিজ’-এ মনোজ প্রামাণিক Logo নির্বাচনে ইসরায়েলি ইহুদিদের অপ্রত্যাশিত সমর্থনে সংকট উৎরে গেলেন নেতানিয়াহু Logo শফিক রিয়ানের কথাসাহিত্যে নতুন সংযোজন ‘প্ররোচক’ Logo মাদারীপুরে শতাধিক বাড়িতে হামলা-লুটপাট Logo রোমানদের ১৬০০ বছরের পুরনো কাচশিল্পের রহস্য উদ্ধার

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল ৮ বাংলাদেশির

ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ৭ জনসহ মোট ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সাগর থেকে কাজ শেষে ফেরার পথে দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রবাসী শিপন ও সজীব চৌধুরী জানান, নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। কাজ শেষে ফেরার পথে তাদের গাড়ির সঙ্গে আরেকটি বেপরোয়া গতির যানবাহনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে সাতজন সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের বাসিন্দা ও একজন রাউজানের বাসিন্দা।

তারা হলেন: আকবর আলী সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, শহিদুল্লাহর ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, জামাল উদ্দিনের ছেলে জুয়েল, রহমতপুরের রনি এবং রাউজানের আলাউদ্দিন।

স্থানীয় প্রবাসী কমিউনিটি ও দূতাবাসের কর্মকর্তারা দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়

পর্যটন বাড়াতে হিমালয় ও বঙ্গোপসাগরকে ‘মেলাতে চান’ নেপালের রাষ্ট্রদূত

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল ৮ বাংলাদেশির

প্রকাশিত ০৮:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫