ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

গাজায় যুদ্ধ বন্ধে চলমান সংলাপকে স্বাগত জানাল বাংলাদেশ

গাজায় যুদ্ধ বন্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার ও গাজার জনগণের সীমাহীন দুর্ভোগের অবসান ঘটাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বিশ্বাস করে কূটনীতি ও সংলাপই যেকোনো সংঘাত সমাধানের একমাত্র উপায় এবং এই মর্মান্তিক সংকটের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক উদ্যোগকে সহজতর করতে সব অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করে। বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়াটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি, মানবিক সহায়তা পুনরুদ্ধার ও গাজার জনগণের সীমাহীন দুর্ভোগের অবসান ঘটাবে।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে আরও উল্লেখ করেছে, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবায়নের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বাংলাদেশ গাজায় শান্তি বজায় রাখতে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি নিজেদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে, যার মধ্যে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।

জনপ্রিয়

ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস

গাজায় যুদ্ধ বন্ধে চলমান সংলাপকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রকাশিত ০৩:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫