ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামী বইয়ের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামী বইয়ের বিকল্প নেই।আজ বিকালে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইসলামী বইমেলা- ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে ইসলামিক ফাউণ্ডেশন এই মেলা আয়োজন করেছে।

ধর্ম উপদেষ্টা বলেন, বই মানুষের চরিত্র ও জীবন গঠনে ভূমিকা রাখে। একটি আদর্শিক জীবন গঠনে ইসলামী বইয়ের ভূমিকা অপরিসীম। সেকুলার আবহ থেকে ইসলামী জীবনধারায় যাতে মানুষ অভ্যস্ত হয়ে ওঠে সেক্ষেত্রে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, বাংলা ভাষা ও সাহিত্য এবং অনুবাদ সাহিত্যের ক্ষেত্রেও এ বইমেলা নতুন মাত্রা যোগ করবে।

শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, আগেকার পাঠ্যবইয়ে স্বল্প পরিসরে সাহাবায়ে কেরামদের জীবনাদর্শ সংযোজিত ছিলো। কিন্তু বর্তমানে সৃজনশীল প্রকাশক ও সৃষ্টিশীল অনুবাদকের মাধ্যমে বৃহৎ কলেবরে এজাতীয় বই প্রকাশিত হয়েছে এবং পাঠক সেগুলো সংগ্রহ করে জ্ঞানান্বেষণের সুযোগ পাচ্ছে। এটি ইসলামী ও বাংলা অনুবাদ সাহিত্য সমৃদ্ধ হচ্ছে। তিনি আগামীতে বৃহৎ পরিসরে ইসলামী বইমেলা আয়োজনের বিষয়ে প্রকাশকদের আশ্বস্ত করেন।

উপদেষ্টা বইমেলা আয়োজনে ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, পুস্তক প্রকাশক ও বিক্রেতা এবং বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিবের প্রয়াসকে সাধুবাদ জানান।

ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার। অন্যান্যের মধ্যে বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিব ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী, তামিরুল মিল্লাতের অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান, আধুনিক প্রকাশনীর মোঃ হাফিজুর রহমান, রাহনুমা প্রকাশনীর মাহমুদুল হাসান তুষার প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০ দিনব্যাপী এ বইমেলা চলবে। এতে মোট ১৫১টি স্টল অংশ নিয়েছে।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামী বইয়ের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

প্রকাশিত ০৯:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪