ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন

চলতি অক্টোবরে যেভাবে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির পাশাপাশি ঐচ্ছিক ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা। ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন এ ঐচ্ছিক ছুটি নিতে পারেন তারা। সাধারণ ছুটি কিংবা সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে এ ছুটি নেওয়ার সুযোগও থাকে।

তবে ঐচ্ছিক ছুটি গ্রহণের জন্য বছরের শুরুতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, প্রতি বছর নিজ ধর্ম অনুযায়ী ছুটির দিনগুলো বার্ষিক ছুটির তালিকায় নির্ধারিত থাকে।

আগামী ২০ অক্টোবর সোমবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্যামা পূজা উপলক্ষে নেওয়া যাবে ঐচ্ছিক ছুটি। এর আগের দিন রয়েছে ১৯ অক্টোবর রোববার কর্মদিবস। তার আগে রয়েছে ১৭ অক্টোবর শুক্র ও ১৮ অক্টোবর শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি।

সেক্ষেত্রে, যারা ২০ অক্টোবর সোমবার ঐচ্ছিক ছুটি নেবেন এবং এর সঙ্গে ১৯ অক্টোবর রোববার ১ দিনের ছুটি নিতে পারবেন। তবেই তারা ১৭ থেকে ২০ অক্টোবর টানা চারদিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।অর্থাৎ চলতি অক্টোবরেই টানা চার দিনের এ ছুটির সুযোগ মিলবে সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের।

ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিমরা ৫টি ধর্মীয় পর্বে মোট ৫ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন ছুটি নিতে পারেন। এ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা ৮টি পর্বে ৯ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা ৭টি পর্বে ৮ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা ৬টি পর্বে ৭ দিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন এ ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

জনপ্রিয়

জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

চলতি অক্টোবরে যেভাবে মিলতে পারে টানা ৪ দিনের ছুটি

প্রকাশিত ০৩:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫