ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য Logo যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প Logo নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট Logo জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Logo ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নেপথ্যে যা ছিল Logo ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ Logo শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান Logo অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অভিনয়

জাককানইবিতে ‘মদিনার বিষাদ’ নাটক মঞ্চায়ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জিয়া হায়দার ল্যাবে মঞ্চায়ন হয় নাটক মদিনার বিষাদ

রবিবার ও সোমবার (২৬ ও ২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এই নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মীর মশাররফ হোসেন রচিত “বিষাদ সিন্ধু” অবলম্বনে নির্মিত এই নাটকের সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন ড. সৈয়দ মামুন রেজা।

ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা।

নাটকের গল্পে দেখা যায়, ইমাম হাসানের স্ত্রী জায়েদা অর্থের লোভে ও মায়মুনার প্ররোচনায় পরপর তিন বার নিজ স্বামীকে বিষ খাওয়ান। টানা চল্লিশ দিন বিষের যন্ত্রণায়  নিদারুণ কষ্ট ভোগ করে ইমাম হাসান শাহাদাত বরণ করেন। মৃত্যুর পূর্বেই জায়েদাকে ক্ষমা করে দেন এবং জায়েদা তাঁকে বিষ পান করিয়েছেন তা কারো কাছে বলেন না। এদিকে ইমাম হাসানের শত্রু এজিদ সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার ও নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দেয়ার প্রতিশ্রুতি দিলেও জায়েদাকে হত্যা করেন। লোভের বশবর্তী হয়ে স্বামীর প্রাণ হরণকারী জায়েদা শেষ পর্যন্ত নিজের প্রাণও বিসর্জন দিলেন।

নাটক নির্দেশক ড. সৈয়দ মামুন রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত সিলেবাসের অংশ হিসেবে পরীক্ষার প্রযোজনা হিসেবে অভিনয়ের পরীক্ষা হিসেবে নাটক মঞ্চস্থ করে আসছে। আমরা শিক্ষকরা পরীক্ষক হিসেবে কোর্স শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকি। এখানে ২২-২৩ সেশনের ২য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার অংশ। সমসাময়িক ঘটনা বিশ্লেষণ করলে দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনে গাজাবাসীরা যে নির্যাতনের শিকার হচ্ছে যুদ্ধের নামে তার প্রতিবাদ জানাচ্ছি এই নাটকের মাধ্যমে।

নাটকটির পোশাক ও আলোক পরিকল্পনা করেছেন নুসরাত শারমিন। সংগীত পরিকল্পনায় ছিলেন  শিহাব, অনিক ও হিমু।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া নূরুদ্দিন, ইমাম মাহাদী, মাঈশা, প্রিয়া, আলভি মাহমুদ, ত্রিপুরা ডানা, সজীব, সানী, রিয়া মহন্ত।

জনপ্রিয়

ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অভিনয়

জাককানইবিতে ‘মদিনার বিষাদ’ নাটক মঞ্চায়ন

প্রকাশিত ১০:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫