ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন Logo বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা Logo ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার Logo ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও Logo প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

দলাদলি শিল্পীদের কাজ নয়

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১৩২ বার পঠিত

গত ১০ জুলাই শো করতে কানাডা গিয়েছিলেন নুসরাত ফারিয়া। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় থেকে কোনো খবরে উপস্থিত ছিলেন না তিনি।

‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কারণে গণঅ্যভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর কটাক্ষের শিকার হচ্ছেন এই চিত্রনায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায়ই তাকে আওয়ামীপন্থি বলে সমালোচনা করা হয়। অনেক দিন চুপ থাকার পর সেসব সমালোচনার জবাবে এবার মুখ খুললেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এরকম অনেক কিছুই আমার চোখে পড়েছে, খারাপও লেগেছে। তবে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কাকে কী বলব! আমার এক যুগের ক্যারিয়ারে শুধু আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে চিত্রজগতে তো আমি সময় কাটাতে আসিনি, এটা আমার কাজের জায়গা, আমার আয়-রোজগারের জায়গা, কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা শিল্পী মানুষ, মানুষকে বিনোদন দেওয়াই মূলত আমাদের কাজ। আমি শুধু আমার কাজটাই করে গেছি। কখনও কোনো দলের অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন নতুন সরকারে যারা আছে, তারাও যদি আমাকে কোনো কাজের জন্য ডাকে, অবশ্যই সাড়া দেব, কাজ করব। শিল্পীদের কাজ তো দলাদলি করা নয়, একজন শিল্পীর লক্ষ্য থাকে অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।’

রাজনৈতিক পটপরিবর্তন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রাজনীতি করি না। তাই বিচক্ষণতা নিয়ে খুব বেশি কিছু বলতেও পারব না। ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও যেন হারানো গৌরব ফিরে পায়, সেদিকে খেয়াল রাখবে বর্তমান সরকার।’

বর্তমানে নতুন কাজ নিয়ে পরিকল্পনা করছেন নুসরাত ফারিয়া। আগের মিউজিক ভিডিওগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। রয়েছেন কাজে ফেরার অপেক্ষায়।

জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলাদলি শিল্পীদের কাজ নয়

প্রকাশিত ০৯:০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪