ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শ্রমিকের আড়ালে ভয়ংকর অপরাধী! Logo মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান Logo ছেলের উপর হামলার ঘটনায় মামলা না নেওয়ায় ক্ষোভ আখতারুজ্জামানের, আটক ১ Logo বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড? Logo গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ Logo নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার Logo নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন Logo জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ: ‘স্বার্থের দ্বন্দ্ব’ ও শিক্ষক পদের দেনদরবারের অভিযোগ! Logo ট্রাম্পের চোখে ‘যুদ্ধের নায়ক’, তবুও নির্বাচনে পরাজয়ের ‘বলির পাঁঠা’ হেগসেথ? Logo ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী

রাজধানীতে ইবি ছাত্রলীগ নেতা মেজবাহ আটক

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৪:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২২৯ বার পঠিত

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম পুলিশের হাতে আটক হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮ টায় রাজধানীর মগবাজার রেলগেটের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হাতে আটক হয় মেজবাহ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহীন।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশ্য সমবেত হয়। এসময় সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি ইউনিট।

উল্লেখ্য, মেজাবহুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সভাপতি ছিলেন। জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের প্রকাশ্যে ‘ছাড়বান্নানে’ বলে হুমকি দেন তিনি। এছাড়া ১৪ই জুলাই রাতে রাজাকার-রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তাছাড়া ক্যাম্পাসে থাকাকালীন নারীদের উত্যক্ত, গণরুম শিক্ষার্থীদের নির্যাতনসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জনপ্রিয়

শ্রমিকের আড়ালে ভয়ংকর অপরাধী!

রাজধানীতে ইবি ছাত্রলীগ নেতা মেজবাহ আটক

প্রকাশিত ০৪:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫