ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মধ্যবর্তী নির্বাচনের ধাক্কায় এআই খাতের শেয়ারে ধস, নাসডাক হারাল আড়াই ট্রিলিয়ন ডলার Logo জাঙ্গু-গ্রেভসের জুটিতে একশ Logo টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না? Logo খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই Logo নভেম্বরেই আসছে ৩ ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস Logo শ্রমিকের আড়ালে ভয়ংকর অপরাধী! Logo মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান Logo ছেলের উপর হামলার ঘটনায় মামলা না নেওয়ায় ক্ষোভ আখতারুজ্জামানের, আটক ১ Logo বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড? Logo গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ

হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থী সুজন ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মেয়েদের জন্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মাঠে ‘ফিমেল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে সুজন ইসলামের সাথে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতাকর্মীরা। প্রতিযোগিতায় বিভিন্ন অনুষদের নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উদ্যোক্তা সুজন ইসলাম বলেন, “খেলাধুলার প্রতি মেয়েদের আগ্রহ বাড়াতে এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করতে এই আয়োজন করেছি। আমি বিশ্বাস করি, খেলাধুলা দুশ্চিন্তা দূর করে মনকে ফুরফুরে রাখে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বুদ্ধিবৃত্তিক ও শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

এই প্রতিযোগিতাকে ঘিরে নারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী মেয়েদের জন্য পুরস্কার ও সম্মাননার ব্যবস্থা থাকবে।

জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনের ধাক্কায় এআই খাতের শেয়ারে ধস, নাসডাক হারাল আড়াই ট্রিলিয়ন ডলার

হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

প্রকাশিত ০৮:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫