ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্কের চেষ্টা চালাবে ভারত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের আন্তঃনির্ভরশীলতার ওপর নির্মিত একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের চেষ্টা চালিয়ে যাবে ভারত। যেখানে উভয় দেশের জনগণ থাকবে প্রধান অংশীজন।

বুধবার (২৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন জানায়, মঙ্গলবার হাইকমিশনার প্রণয় ভার্মা মিরপুরে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি-২০২৪ কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্য এসব কথা ব‌লেন।

হাইকমিশনার নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের অন্বেষনকে অগ্রসর করতে বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে গুরুত্বসহ তুলে ধরে ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কে কথা বলেন।

তিনি ভারতের পররাষ্ট্রনীতির ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, ‘সাগর  মতবাদ’ ও সেইসঙ্গে ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের অগ্রাধিকারগুলোর ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদি দর্শন ব্যাখ্যা করেন।

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্কের চেষ্টা চালাবে ভারত

প্রকাশিত ০৭:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪