ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালি, আলোচনা ও ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষক–শিক্ষার্থী ও স্টাফদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে হাবিপ্রবি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ডিমের পুষ্টিগুণ ও খাদ্যমান নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ডিম তুলে দেওয়া হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মাঝেও ডিমের পুষ্টি ও দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান ডিমের প্রোটিন, ভিটামিন, খনিজ উপাদানসহ সামগ্রিক পুষ্টিমান নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “সহজলভ্য ও নিরাপদ পুষ্টির অন্যতম উৎস হলো ডিম।”

ফ্যাকাল্টি অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের ডীন ড. রাকিবুল ইসলাম বলেন, “দৈনিক একটি ডিম খাওয়া স্বাস্থ্যসুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুষ্টিহীনতা দূরীকরণেও ডিমের গুরুত্ব অপরিসীম।”

বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

প্রকাশিত ১১:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫