ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি চালু করছে বিসিবি Logo মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী Logo বার্সা সমর্থকদের দুশ্চিন্তা করতে মানা হাফিনিয়ার Logo হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ Logo ফ্রান্সজুড়ে ধর্মঘট, রাজপথে পৌনে ৬ লাখ মানুষ Logo জুমা পড়ে শিশুদের সঙ্গে খেলাধুলা নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর Logo বিচ্ছেদের জল্পনায় ইতি! দীপাবলির অনুষ্ঠানে হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে Logo সন্ত্রাসবিরোধী মামলায় গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে Logo অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে মাস সেরার লড়াইয়ে সোবহানা

জাবিতে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সাঈফ, সম্পাদক তানজিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ‘সাঈফ বিন মাহবুব’ এবং সাধারণ সম্পাদক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ‘তানজিল হাসান শান্ত’ দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনের সাবেক সভাপতি সজীব সরকার ও সাধারণ সম্পাদক অনুপম হাসান নিপুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটির এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, আগামী সাত কার্যদিবসের মধ্যে নবগঠিত কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করাতে বলা হয়।নতুন কমিটির মাধ্যমে গাজীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কমিটির নবনির্বাচিত সভাপতি সাঈফ বিন মাহবুব বলেন,‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে গাজীপুর জেলার এক টুকরো স্পন্দন হয়ে কাজ করছে ‘গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’। এটি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটি পরম নির্ভরতার আশ্রয়স্থল। ২০২৫ সালের বর্তমান প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগরের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গাজীপুরের কৃতি সন্তানদের অংশগ্রহণ ও ভ্রাতৃত্বের এই মেলবন্ধন ক্যাম্পাস রাজনীতি ও সংস্কৃতির ঊর্ধ্বে উঠে মানবিক সমাজ গড়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।এছাড়া নবীন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সেমিনার ও সামাজিক কার্যক্রম করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

জনপ্রিয়

নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি চালু করছে বিসিবি

জাবিতে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সাঈফ, সম্পাদক তানজিল

প্রকাশিত ১০:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫