ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য Logo রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন Logo এলপিজির দাম কত বাড়াতে চায় কোম্পানিগুলো? বিইআরসিতে প্রস্তাব Logo সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আপনি বাংলাদেশি: প্রধানমন্ত্রী Logo ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার Logo টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি Logo বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে Logo নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি Logo হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান

দেড় শতাধিক শীতার্তকে উষ্ণবস্ত্র উপহার ইবির কাম ফর রোড চাইল্ডের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও পার্শ্ববর্তী এলাকার দেড় শতাধিক অসহায় শীতার্ত মানুষদের মাঝে উষ্ণবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’(সিআরসি)।

রবিবার (২১ ডিসেম্বর) বেলা বিকাল ৩ টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সিআরসির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মো শাহীদ কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সাধারণ সম্পাদক ফারিহা আঁখি।

সভাপতি নাজমুল হাসান বলেন, “সিআরসি প্রতিনিয়তই সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের নিয়ে কাজ করে। আজকের এই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শীতার্ত মানুষদেরকে সহযোগিতা করা। শীতার্ত মানুষকে একটু উষ্ণতার চাদরে জড়িয়ে দেওয়া। তারই ফলশ্রুতিতে আমাদের আজকের এই অনুষ্ঠান শীতবস্ত্র বিতরণ।

তিনি আরও বলেন, “আমরা গ্রামের মধ্যে গিয়ে যারা হতদরিদ্র, যাদের কোনো বাসস্থান নাই, যারা এই শীতে প্রাপ্য, যারা এই শীতের কষ্টে ভোগ করছে, তাদের কষ্ট লাঘব করার জন্য তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি।”

উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ শ্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

জনপ্রিয়

হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

দেড় শতাধিক শীতার্তকে উষ্ণবস্ত্র উপহার ইবির কাম ফর রোড চাইল্ডের

প্রকাশিত ১০:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫