ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন

  • মোঃ ইমরান হোসেন
  • প্রকাশিত ০৮:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৪৭ বার পঠিত

নিজ মেধা, শ্রম ও অদম্য উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য আবুল হোসেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ড্রোন বিমান নির্মাণের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন—আনসার বাহিনীর সদস্যরা শুধু দায়িত্বশীল নিরাপত্তা কর্মীই নন, বরং আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতায়ও সমানভাবে দক্ষ। বাহিনীর সার্বিক উন্নয়ন ও দেশকল্যাণে এমন উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন আনসার মহাপরিচালক এবং এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডকে প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

মহাপরিচালক বলেন “একজন আনসার সদস্যের এমন উদ্ভাবনী উদ্যোগ বাহিনীর সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহিনীর সদস্যদের অনন্য ও সৃজনশীল কর্মকাণ্ডগুলোকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করে দেশ ও জাতির কল্যাণে কার্যকরভাবে কাজে লাগানোর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

বাগেরহাট জেলাজুড়ে ব্যাপক প্রশংসিত এই ব্যতিক্রমী উদ্ভাবন আবুল হোসেনকে পরিণত করেছে বাহিনীর গর্বের প্রতীকে। তার সৃজনশীল উদ্যোগ ও প্রযুক্তিগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তাকে বাহিনীর সদর দপ্তরে আমন্ত্রণ জানান।

অনুষ্ঠান চলাকালে আবুল হোসেন তার উদ্ভাবিত ড্রোন বিমানটি সফলভাবে আকাশে উড্ডয়ন করে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় মহাপরিচালক তার এই অসাধারণ উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার উদ্ভাবনী কার্যক্রমে বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম শুরু করে এ পর্যন্ত আবুল হোসেন মোট ২৭টি ড্রোন বিমান নির্মাণ করেছেন। প্রতিটি ড্রোনই দীর্ঘ সময় ধরে আকাশে সফলভাবে উড্ডয়নে সক্ষম—যা তার প্রযুক্তিগত দক্ষতা, অধ্যবসায় ও ধারাবাহিক গবেষণার সুস্পষ্ট প্রমাণ। দায়িত্ব পালনের পাশাপাশি তার এই নিরলস উদ্ভাবনী প্রয়াস বাহিনীর অন্যান্য সদস্যদের জন্যও এক অনুকরণীয় ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির সংযোজন ও আধুনিক ড্রোন বিমান নির্মাণের মাধ্যমে আনসার সদস্য আবুল হোসেন বাহিনী এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট সবাই।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

নিজ উদ্যোগে ড্রোন উদ্ভাবনে অনন্য আনসার সদস্য আবুল হোসেন

প্রকাশিত ০৮:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫