ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য Logo যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প Logo নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট Logo জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Logo ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নেপথ্যে যা ছিল Logo ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ Logo শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান Logo অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

খুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা https://apply.ku.ac.bd/ ওয়েবসাইটে নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফল জানতে পারবেন। মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসিপ্লিন পছন্দক্রম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তির অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। পছন্দক্রম ও মেধাক্রমের ভিত্তিতে ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ৮ জানুয়ারি ২০২৬।

চূড়ান্ত ফল প্রকাশের পর মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ জানুয়ারি। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ফল প্রকাশ উপলক্ষে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি ইউনিটের প্রধানগণ নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদনের পর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য

খুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত ১০:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫