ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বৈদ্যুতিক ত্রুটি ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রী  Logo রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে পাবিপ্রবিতে সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের মারধরের অভিযোগ Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার

জাবিতে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির, উত্তেজনা চরমে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) এর উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টূর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

শুক্রবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদসহ (জাকসু) ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-জাবিসাস।

এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সেমিফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে হারিয়ে ইসলামি ছাত্রশিবির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তিকে হারিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড আব্দুর রব, তাজউদ্দীন আহমেদ হলের প্রভোস্ট অধ্যাপক খন্দকার মো লুৎফুল এলাহি, শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড আব্দুল হালিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

বৈদ্যুতিক ত্রুটি ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রী 

জাবিতে মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির, উত্তেজনা চরমে

প্রকাশিত ০৯:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬