ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

ইবি ক্যাম্পাসে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের পেরেক অপসারণ অভিযান

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৭৬ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১২জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও ঝাল চত্বর সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় সংগঠনটি। এসময় সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমনের নেতৃত্বে বিভিন্ন গাছে ব্যানার-ফেস্টুন স্থাপনে ব্যবহৃত কাটা ও পেরেক উত্তোলন ও অপসারণ করে সংগঠনটির সদস্যবৃন্দ।

কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় স্টেট অফিসের সাথে কথা বলে তারা অনতিবিলম্বে ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে পেরেক মেরে ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করার আহ্বান জানান।

সংগঠনটির সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন “আমরা মানুষ হয়ে ভুলে যাই গাছেরও জীবন আছে। পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু কেটে যায়। মানুষের শরীরে যেমন ক্ষতের সৃষ্টি হয় গাছেরও ঠিক এমনটিই হয়। ওই ক্ষত জায়গা দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকা সহজে ঢুকে গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে। গাছের ভেতরের নালীগুলো যেগুলো দিয়ে পানি ও খাদ্য চলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে গাছ দুর্বল হয়ে যায়। পেরেক মারা হলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে। গাছের গায়ে ব্যানার, পোস্টার, পেরেক থাকলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে সকল ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই।”

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

ইবি ক্যাম্পাসে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের পেরেক অপসারণ অভিযান

প্রকাশিত ১০:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬