ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। তবে প্রতিটি ট্রেন দীর্ঘ বিলম্ব নিয়ে ঢাকা ছাড়ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

স্টেশন ম্যানেজার জানান, অটোমেটিক ট্রেন অপারেশন বন্ধ। এখন ম্যানুয়ালি চলছে। এতে একটি ট্রেন ঢুকতে আর বের হতে সময় লাগছে এক ঘণ্টা। সম্পূর্ণ কাজ শেষ হতে সারা রাত সময় লাগতে পারে।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয় কমলাপুর স্টেশন এলাকাতেই। রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধা ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্ল্যাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হয়নি।

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনে থাকা সিডিউল বোর্ডে সকাল সাড়ে ৯টার আপডেটে দেখা যায়, ঢাকা থেকে দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ১০টা ২০ মিনিটে; দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ৯টা ৪০ মিনিটে, পারাবত এক্সপ্রেস ভোর সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ১০টা ৪০ মিনিটে, নীলসাগর এক্সপ্রেস ভোর ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ১০টায়, মহানগর প্রভাতী সকাল ৭টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ৮টা ৪৫ মিনিটে এবং সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ১০টা।

সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা ছেড়ে গেছে। ট্রেনটি ঢাকা ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা। এ ছাড়া তিস্তা ও এগারসিন্ধুও ঢাকা ছেড়েছে।

জনপ্রিয়

পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু

ঢাকা থেকে বিলম্বে ছাড়ছে ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত ১২:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪