ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

গুলি করে পাকিস্তানের ১০ সীমান্ত পুলিশকে হত্যা

আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় পাকিস্তানের অন্তত ১০ সীমান্ত পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৫ অক্টোবর) এই খবর জানিয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্ডাপুর এই হামলার বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়েছেন। তবে তিনি নিহতের সংখ্যা জানাননি।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “সীমান্তে প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। পরে দশজন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহিদ হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।”

জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় প্রায় ২০-২৫ জন জঙ্গি, পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর জেলায় অভিযানে দুইজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন। তদের মধ্যে একজন ছিলেন কুরেশি।

সূত্র : রয়টার্স

জনপ্রিয়

রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

গুলি করে পাকিস্তানের ১০ সীমান্ত পুলিশকে হত্যা

প্রকাশিত ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪