ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা  Logo মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ 

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগে ইসি ঘেরাও ছাত্রদলের

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব, বিশেষ রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি তুলে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান ও বিক্ষোভ করেছে ছাত্রদল।

আজ রোববার (১৮ জানুয়ারি)  সকাল ১০টার পর থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, পোস্টাল ব্যালট নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি একটি নির্দিষ্ট গোষ্ঠী ব্যালট পেপার নিয়ে প্রভাব বিস্তার করছে। ইসির ভেতরে যারা আছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন, এমনটা হতেই পারে না। তাদের প্রত্যক্ষ মদদেই এসব ঘটনা ঘটছে।’

রাকিবুল আরও বলেন, গণমাধ্যমের খবরে জানা গেছে ইসি তাদের সিদ্ধান্ত সংশোধনের পরিকল্পনা করছে, কিন্তু শাবিপ্রবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও একই ধরনের বৈষম্য দেখা যাচ্ছে।

অভিযোগ তুলে তিনি বলেন, এসব ক্ষেত্রে তাদেরকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করা হচ্ছে এবং এতে নির্বাচন কমিশনের ভূমিকা রয়েছে। পুরো পরিস্থিতি একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের ইচ্ছা ও প্রভাবের প্রতিফলন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ইসি শাবিপ্রবি ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পূর্বনির্ধারিত ২০ জানুয়ারি তারিখে অনুষ্ঠানের অনুমতি দিয়েছে।এদিকে নির্বাচন ভবনের ভেতরে আজ নবম ও শেষ দিনের মতো মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে চার কমিশনার এই শুনানি করছেন। গতকাল পর্যন্ত আট দিনে মোট ৩৯৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি)

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগে ইসি ঘেরাও ছাত্রদলের

প্রকাশিত ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬