ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ

পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ১২ ঘণ্টা পর লাইন স্বাভাবিক

কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা পশ্চিমাঞ্চলগামী ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করে‌ দীর্ঘ ১২ ঘণ্টা পর লাইন ঠিক করা হয়েছে। সময়মতো ট্রেন না ছেড়ে যাওয়ায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা পড়েছেন শিডিউল বিপর্যয়ে। ভোগান্তি নিরসনে স্বয়ংক্রিয় পদ্ধতির পরিবর্তে সনাতন পদ্ধতিতে চলছে ট্রেন। স্টেশন কর্তৃপক্ষের প্রত্যাশা রাতের মধ্যেই কেটে যাবে শিডিউল বিপর্যয়। আগামীকাল সকাল থেকেই শিডিউল মেনে চলবে রেল। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

কমলাপুর স্টেশনে যাত্রীদের অত্যধিক ভিড় উৎসব পার্বণে দেখা গেলেও এ ভিড়ের প্রেক্ষাপট ভিন্ন। ভোগান্তি আর সময় অপচয়ে যাত্রীদের চোখে-মুখে নেই গন্তব্যে ফেরার আনন্দ মুখ।‌

গেল রাতে কমলা স্টেশন থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হবার ঘটনায় এমন পরিণতি যাত্রীদের। দীর্ঘ সময়ের পরও কেন স্বাভাবিক হচ্ছে না রেল চলাচল তা নিয়ে যাত্রীরা রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন।

যাত্রীদের মধ্যে একজন জানান, ট্রেনের ৭টার সময় আসার কথা আমরা স্টেশনে চলে আসি। কিন্তু ট্রেন দেরিতে আসায় আমরা ভোগান্তির শিকার।

এদিকে ঘটনাস্থলে লাইনচ্যুত বগির প্রথম পরীক্ষামূলক চলাচল সফল না হলেও দ্বিতীয় পরীক্ষা সফল হয়েছে। এতে সময় লেগেছে দীর্ঘ ১২ ঘণ্টা। আর যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে স্বয়ংক্রিয় পদ্ধতির পরিবর্তে সনাতন পদ্ধতিতে চলছে ট্রেন।

তবে শিডিউল পুরোপুরি ভেঙে যাওয়ায় ট্রেন ছাড়তে হচ্ছে বিলম্ব। এতে করে দিনশেষে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একজন জানান, প্রায়ই এমন ঘটনা ঘটে, শিডিউল ঠিক থাকে না। এইগুলো কী কর্তৃপক্ষ দেখে না!

আরও একজন জানান, বাচ্চা নিয়ে এসেছি। ট্রেন ছিল ৪টা ৪৫ এ। আর এখন বাজে সাড়ে ছয়টা। এই ২ বাচ্চা নিয়ে বসে থাকা খুবই কষ্টকর।

যাত্রীদের বাড়তি ভোগান্তিতে রেল কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করে জানায়, রাতের মধ্যেই কেটে যাবে শিডিউল বিপর্যয়। নষ্ট হওয়া পয়েন্টগুলোতে চলছে মেরামত। আগামীকাল সকাল থেকেই শিডিউল মেনে রেল চলবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘সার্বিক অপারেশন সতর্কতার সহিত করতে হয় নিরাপত্তার জন্য। এই দুর্ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঊর্ধ্বতন কর্মকতার সমন্বয়ে। এই কমিটির রিপোর্টে জানান যাবে কেন দুর্ঘটনা ঘটেছিল।’

এখন টিভি ওয়েব থেকে সংগৃহীত

জনপ্রিয়

পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু

পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ১২ ঘণ্টা পর লাইন স্বাভাবিক

প্রকাশিত ০৬:৩১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪