ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জবিতে বুধবার নবীন শিক্ষার্থীদের বরণ করবে ছাত্রদল Logo স্বামীর গোপনাঙ্গ কাটার মামলায় স্ত্রীর ৭ বছরের সাজা Logo ইংলিশ কাউন্টিতে বাংলাদেশের খালেদের আগুন ঝরানো বোলিং Logo রেনশর সেঞ্চুরি পর এলিসের পাঁচ উইকেট- জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া Logo বাঁচামরার ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান Logo খালেদের বোলিং তোপে উড়ে গেল ল্যাঙ্কাশায়ার Logo নাট-বোল্ট-স্ক্রুর অবৈধ আমদানিতে চাপে দেশীয় শিল্প, রাজস্ব হারাচ্ছে সরকার Logo উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের Logo অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ Logo ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউজ চালু করলো অ্যাভেরি ডেনিসন

সুশান্তের মৃত্যুর ঘটনায় নির্দোষ অভিযুক্ত রিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৮:১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ১৬২ বার পঠিত

২০২০ সালের ১৪ জুন, মহামারি আতঙ্কে দিন কাটানোর মাঝেই হঠাৎই বিনোদন জগৎ থেকে এল এক দুঃসংবাদ। অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই; মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার মরদেহ! খবরটি রীতিমতো এক বড় ধাক্কা দেয় পুরো বলিউডসহ অভিনেতার ভক্তদের।

সেই সুশান্ত’র মৃত্যুর ঘটনায় নাম জড়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একইসঙ্গে অভিযুক্ত করা হয় রিয়ার ভাই ও বাবাকেও। ভারতীয় গণমাধ্যমের খবর, বহু আইনি প্রক্রিয়া শেষে অবশেষে আদালত জানাল, রিয়া ও তার পরিবারের দুই সদস্য সুশান্তের মৃত্যুর ঘটনায় ‘নির্দোষ’। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথন রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী ও তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে নির্দোষ ঘোষণা করেছেন।

সুশান্তের মৃত্যুর পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে প্রয়াত অভিনেতার পরিবার। ঘটনায় প্রথমে এই অভিযোগ দায়ের হয়। এরপরে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী দল অর্থাৎ সিবিআই। সিবিআই-এর পক্ষ থেকেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ থেকেই এবার রেহাই পেলেন অভিনেত্রী।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। এই ঘটনা যেমন বলিউডের কাছে বড় ধাক্কা, তেমন তার মৃত্যু নিয়ে হয় জলঘোলাও। প্রথমেই আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। কারণ, বান্দ্রার সেই ফ্ল্যাটে লিভ ইনে ছিলেন সুশান্ত ও রিয়া। মৃত্যুর কিছু দিন আগ নাকি তাদের বিচ্ছেদ হয়েছিল বলেও খবর রটেছিল।

জনপ্রিয়

জবিতে বুধবার নবীন শিক্ষার্থীদের বরণ করবে ছাত্রদল

সুশান্তের মৃত্যুর ঘটনায় নির্দোষ অভিযুক্ত রিয়া

প্রকাশিত ০৮:১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪