ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

জবি শিক্ষককে হেনস্তার অভিযোগ শাখা ছাত্রদল নেতার বিরুদ্ধে, বিচার চেয়ে উপাচার্যের নিকট অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের এক অধ্যাপককে হেনস্তার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়কসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার (২৯ মার্চ) ভুক্তভোগী ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার নতুন উপাচার্যের যোগদান উপলক্ষে টিএসসি এলাকায় চা পান শেষে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক।

অধ্যাপক আবু হানিফ লিখিত অভিযোগে বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর এলাকায় পৌঁছালে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে কয়েকজন তাঁদের পথরোধ করেন। এ সময় হিমেল তাঁর ব্যক্তিগত পরিচয় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে অভিযোগ করেন যে তিনি এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত ও বিশ্ববিদ্যালয়ে ‘গুপ্ত’ হিসেবে কাজ করছেন।

অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে প্রতিবাদ জানালে হিমেলের নেতৃত্বে জাফর আহমেদ, সুমন সরদারসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী তাঁদের সঙ্গে অপমানজনক আচরণ করেন। এক পর্যায়ে তাঁদের একজনের মুঠোফোন জোরপূর্বক কেড়ে নিয়ে তল্লাশি চালানো হয়। বাধা দিলে অধ্যাপক আবু হানিফকেও ধমক দেওয়া হয় এবং তাঁর ফোন চেক করার চেষ্টা করা হয়। পরে প্রশাসনিক ভবনের দিকে যাওয়ার সময় তাঁকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়।

ঘটনার পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনকে অবহিত করা হলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন। পরবর্তীতে অধ্যাপক আবু হানিফ সরকার লিখিতভাবে ঘটনার বিচার দাবি করেন।

জনপ্রিয়

তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা

জবি শিক্ষককে হেনস্তার অভিযোগ শাখা ছাত্রদল নেতার বিরুদ্ধে, বিচার চেয়ে উপাচার্যের নিকট অভিযোগ

প্রকাশিত ০১:২৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬