ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

জাকসুর সেমিনার আয়োজন নিয়ে প্রশ্ন, একতরফা সিদ্ধান্তের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ব্যানারে “গনভোট অস্বীকার ও অধ্যাদেশ বাতিলের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রে প্রবেশ এবং সংকটের পথে দেশ” শিরোনামে আয়োজন করা সেমিনারটিকে কেন্দ্র করে সংগঠনটির ভেতরে অসন্তোষ, একতরফা সিদ্ধান্ত ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)’র সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টাটাসে বিষয়টি জানান।

বিবৃতিতে তিনি বলেন, জাকসু একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হওয়ায় যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও মতামত থাকা প্রয়োজন। কিন্তু আলোচিত সেমিনার আয়োজনের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক সভা হয়নি এবং সদস্যদের সঙ্গে ন্যূনতম আলোচনা ছাড়াই ফটোকার্ড প্রকাশ করা হয়েছে।
সেমিনারের অতিথি নির্বাচন, বাজেট নির্ধারণ, সময়সূচি ও আয়োজনের উদ্দেশ্য কোনো বিষয়েই সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের প্রমাণ নেই। এমনকি জাকসুর সহ-সভাপতি ও সভাপতির সঙ্গেও এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং প্রচারণার আগেই বিষয়টি তাদের অবহিত করা হয়নি।

এবিষয়ে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “এ ধরনের পদক্ষেপ জাকসুর গণতান্ত্রিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করে। জাকসুর নামে কোনো কর্মসূচি নিতে হলে গঠনতন্ত্র মেনে সবাইকে অবগত করে অফিসিয়াল মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কাউকে না জানিয়ে, হঠাৎ পোস্টার দিয়ে বা এককভাবে সেমিনার আয়োজন করা গ্রহণযোগ্য নয়, এটা ঠিক হয়নি।”

এদিকে বিষয়টি নিয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ” জাকসুর সমাজসেবা সম্পাদক প্রাথমিকভাবে তারসাথে যোগাযোগ করেছিল, চূড়ান্ত সময়ে ভিপির ব্যস্ততা থাকায় যোগাযোগ করা সম্ভব হয়ে উঠেনি।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে পাশ কাটিয়ে মতামত নেয়ার বিষয়টি নিয়ে আলোচনা অসমীচীন। আমরা ছাত্রদলসহ অন্যান্যদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। মতামতের বিষয়টি সমাধানে আমরা চেষ্টা চালাচ্ছি।

জনপ্রিয়

চাঁদাবাজি ও আপত্তিকর ভিডিও: মির্জাগঞ্জ ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ স্থগিত

জাকসুর সেমিনার আয়োজন নিয়ে প্রশ্ন, একতরফা সিদ্ধান্তের অভিযোগ

প্রকাশিত ০৫:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬