ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

জাবিতে চারদিনব্যাপী নাট্য পার্বণ শুরু হচ্ছে ১৩ মে

‎জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে “রক্তিম ধরা শুচি হোক সংস্কৃতির শুদ্ধতায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৬ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনব্যাপী “নাট্য পার্বণ ২০২৬”।

‎মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টা ৩০মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির দপ্তর সম্পাদক প্রিয়াংকা কর্মকার বিষয়টি জানান ।

এসময় তিনি বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, সহিংসতা, বিভাজন ও মানবিক বিপর্যয়ের নির্মম বাস্তবতার বিপরীতে সংস্কৃতির শক্তিকে মানবতার অন্যতম আশ্রয় হিসেবে তুলে ধরার প্রত্যয় থেকেই এবারের নাট্য পার্বণের আয়োজন করা হয়েছে। শিল্প, নাটক ও সংস্কৃতির মাধ্যমে মানবিক চেতনা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। চারদিনব্যাপী এই আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী, পুনর্মিলনী এবং চলচ্চিত্র প্রদর্শনী।

‎তিনি আরও বলেন, প্রতিদিন সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে নাট্য পার্বণের বিভিন্ন আয়োজন। ১৩ মে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এ আয়োজন। ১৪ মে মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক “বিধিবাম” এবং ১৫ মে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক “পাকে বিপাকে”। সমাপনী দিনে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী ও চলচ্চিত্র প্রদর্শনী। এদিন প্রদর্শিত হবে “সিটি অফ ডেথ”, যার চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মঈন উদ্দীন পাঠান।

‎এ আয়োজনে সকল সংস্কৃতিপ্রেমী দর্শক, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

জাবিতে চারদিনব্যাপী নাট্য পার্বণ শুরু হচ্ছে ১৩ মে

প্রকাশিত ১১:১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬