ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তপু-নাফি Logo বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব Logo কুবিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা Logo শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আবাসিক হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য Logo থ্যালাসেমিয়া রোগের প্রতিসচেতনতা বৃদ্ধিতে বাকৃবিতে স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত Logo ‎পাবিপ্রবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা Logo কৃষি খাতে ব্যয় কমাতে বাকৃবি গবেষকদের যুগান্তকারী সমাধান, এআই ভিত্তিক স্মার্ট সফটওয়্যার Logo ফুলেল শুভেচ্ছা ছাড়াই দায়িত্ব নিলেন নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য Logo ‘আমি জানি না, সে আমাকে কেন মেরেছে’, নিজ বন্ধুর হাতে রক্তাক্ত কুবি শিক্ষার্থী Logo বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আবাসিক হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি আবাসিক হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এসময় তিনি হলগুলোর রিডিং রুম, ডাইনিং রুম ও সার্বিক পরিবেশ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে তিনি পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম এবং বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ।

জানা যায়, পরিদর্শনকালে উপাচার্য হলগুলোর রিডিং রুম, ডাইনিং রুম, খাবারের মান ও ভর্তুকিসহ আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে হল প্রাধ্যক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া শিক্ষার্থীদের আবাসন সংক্রান্ত সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজখবর নেন তিনি।

এ বিষয়ে উপাচার্য বলেন, “আমি যেদিন দায়িত্ব গ্রহণ করেছি, সেদিনই বলেছিলাম ‘স্টুডেন্টস ফার্স্ট’। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই আবাসিক হলগুলো পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের সমস্যার কথা শুনেছি। হলের খাবারের মান আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। তবে কয়েকটি আবাসিক কক্ষের অবস্থা খারাপ দেখেছি। সেগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, “হলের ক্যান্টিনগুলোর মান নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠনের পরিকল্পনা রয়েছে। তারা প্রতি মাসে ক্যান্টিনের পরিবেশ, খাবারের মানসহ সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে গ্রেডিং করবে। এর মাধ্যমে কোন হলের ক্যান্টিন কোন ক্যাটাগরিতে রয়েছে, তা নির্ধারণ করা হবে।”

হলের খাবারে ভর্তুকির বিষয়ে উপাচার্য বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। সেখানে যদি খাবারে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা থেকে থাকে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়েও তা চালুর বিষয়টি বিবেচনা করা হবে।”

জনপ্রিয়

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তপু-নাফি

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আবাসিক হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য

প্রকাশিত ০২:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬