ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শাবিপ্রবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo মাদরাসাছাত্র হত্যা মামলা: এক আসামির জামিন, ক্ষুব্ধ শিশুর পরিবার Logo লেটোগান ও কবিগানের সুরে-ছন্দে ফুটে উঠল বিদ্রোহী নজরুল Logo তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প Logo ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে বাকীর নিয়োগ নিয়ে হাইকোর্টের প্রশ্ন Logo হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, ক্লিন করবো’ Logo অনানুষ্ঠানিক ব্যাংকিং নেটওয়ার্কের অপরাধমূলক ব্যবহার বাড়ছে Logo চট্টগ্রামে আরও ৫৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি Logo এমপিওভুক্ত শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকা পেতে যেসব কাগজপত্র লাগবে Logo সিরিয়ার কাছেও হারলো অনূর্ধ্ব-২০ দল

‎পাবিপ্রবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এর আঞ্চলিক পর্ব। শনিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আয়োজিত এ প্রতিযোগিতায় পাবনা জেলার পাশাপাশি আশেপাশের বিভিন্ন জেলার প্রায় পাঁচ শতাধিক স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।

‎সকাল সাড়ে ৮টা থেকে প্রতিযোগীরা নিজ নিজ আসনে অবস্থান গ্রহণ করে। পরে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬, জাতীয় কুইজ-২০২৬, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড, সিএসও কুইজ, নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ এবং নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনারে অংশ নেয়।

‎পাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান।

‎এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

‎অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তায় আগ্রহী হয়ে ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তথ্যপ্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মো. শামীম বলেন, প্রতিযোগীতায় হার জিত থাকবে যারা জিতেছেন তাদেরকে অভিনন্দন এবং যারা হেরেছেন তাদেরকেও অভিনন্দন জানাই। হার জিত বড় বিষয় নয় সবাই এই প্রতিযোগীতা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যারা জিতেছেন তাদের আত্মবিশ্বাস বেড়েছে। যারা হেরেছেন আপনারা ভূলগুলো শুধরে নিয়ে সামনে এগিয়ে যান।’

‎প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পাবনা স্কয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মাহিম রহমান বলেন, ‘প্রথমবারের মতো এত বড় প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়ে খুব ভালো লেগেছে। এখানে এসে নতুন অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রোগ্রামিং শেখার আগ্রহ তৈরি হয়েছে।’

‎দিনব্যাপী আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম।

ছামিউল/‎পাবিপ্রবি

জনপ্রিয়

শাবিপ্রবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

‎পাবিপ্রবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রকাশিত ০২:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬