ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গৃহকর্মীদের সঙ্গে কাটানো একটি দিন Logo ক্যান্সার রোগীর ছবি দেখে আয়ু বলবে এআই, দাবি গবেষণায় Logo অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে Logo খাদ্য ব্যবসা: নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক হচ্ছে, বাদ যাবে না পিঠা, পুরির দোকানও Logo লোকসাহিত্য ও শাক্ত পদাবলীতে বাংলার দুর্গোৎসব Logo শিশু অধিকার নিয়ে এখন অনেক কিছু জানি Logo বিমানবন্দরের ভিডিও ‘ভাইরাল’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে ওএসডি Logo ইয়োকোহামায় চিত্রশিল্পী কামরুল হাসান লিপুর ‘ডট’: রং ও রেখায় শিকড়ের সন্ধান Logo কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান Logo তার চুরি যুক্তরাজ্যেও, যে গ্রামে দুই দিন বন্ধ ফোন-ইন্টারনেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। সিরিজের সূচি আগেই ঘোষণা করা হলেও এবার ম্যাচগুলোর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে ৬ জুন বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পরদিন ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুশীলন করবে তারা। একই সময়ে মিরপুরে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দলও।

দুই দলের মাঠের লড়াই শুরু হবে ৯ জুন প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ জুন এবং সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ১৪ জুন। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম-এ। প্রথম টি-টোয়েন্টি ১৭ জুন, দ্বিতীয়টি ১৯ জুন এবং শেষ ম্যাচটি হবে ২১ জুন। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

সিরিজের পূর্ণ সূচি

ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে — ৯ জুন, সকাল ১১টা
২য় ওয়ানডে — ১১ জুন, সকাল ১১টা
৩য় ওয়ানডে — ১৪ জুন, সকাল ১১টা

টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি — ১৭ জুন, দুপুর ২টা
২য় টি-টোয়েন্টি — ১৯ জুন, দুপুর ২টা
৩য় টি-টোয়েন্টি — ২১ জুন, দুপুর ২টা

জনপ্রিয়

গৃহকর্মীদের সঙ্গে কাটানো একটি দিন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

প্রকাশিত ১০:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬