ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডিজেলের বদলে সৌরশক্তি, কৃষিতে নতুন সম্ভাবনার দেখাল বাকৃবি Logo পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় চাপ ব্যবস্থাপনা নিয়ে কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত Logo জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তপু-নাফি Logo বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব Logo কুবিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা Logo শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে আবাসিক হল পরিদর্শন করলেন কুবি উপাচার্য Logo থ্যালাসেমিয়া রোগের প্রতিসচেতনতা বৃদ্ধিতে বাকৃবিতে স্কিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত Logo ‎পাবিপ্রবিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা Logo কৃষি খাতে ব্যয় কমাতে বাকৃবি গবেষকদের যুগান্তকারী সমাধান, এআই ভিত্তিক স্মার্ট সফটওয়্যার Logo ফুলেল শুভেচ্ছা ছাড়াই দায়িত্ব নিলেন নোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তপু-নাফি

“রক্তিম ধরা শূচি হোক সংস্কৃতির শুদ্ধতায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চারদিনব্যাপী ‘নাট্যপার্বণ ২০২৬’। চারদিনের আয়োজনের শেষদিন অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর থিয়েটারের সাবেক ও বর্তমান কর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠান। এসময় সংগঠনটির নতুন কার্যকরী কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। ঘোষিত ২০২৬-২৭ কার্যকরী কমিটিতে সম্মানসূচক সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী তপু চন্দ্র দাস।

শনিবার (১৬ মে) সন্ধ্যা টিএসসির ১৩নং কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা মেহের আফরোজ শাঁওলি।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সরকারি বাংলা কলেজ ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শেখ নাফিউজ্জামান (নাফি), অর্থ সম্পাদক তানজিন নুসরাত মুনা, সহ-অর্থ সম্পাদক কণা রানি দাস, দপ্তর সম্পাদক আপন, সহ-দপ্তর সম্পাদক মিলন হোসেন, প্রচার সম্পাদক রুকাইয়া আলম, সহ-প্রচার সম্পাদক সাদকায়ে রাসূল দায়েম আহমেদ, প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ রাজ এবং সহ-প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিয়া দায়িত্ব পেয়েছেন।

এছাড়া বিভিন্ন বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ১১ সদস্যের কার্যকরী সদস্য প্যানেলও ঘোষণা করা হয়। সংগঠনের সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সৈয়দা মেহের আফরোজ শাঁওলি এবং সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সেলিম ভাই ও দেলোয়ার ভাই।

এরআগে ১৩ থেকে ১৬ মে পর্যন্ত আয়োজিত এ নাট্যোৎসবে অংশ নেয় ঢাকা থেকে আগত পদাতিক নাট্য সংসদ। জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত এ নাট্যপার্বণের উদ্বোধন করেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ।

নাট্যপার্বণের দ্বিতীয় দিন (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চায়িত হয় জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক ‘বিধিবাম’। তৃতীয় দিন (১৫ মে) একই মঞ্চে প্রদর্শিত হয় পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক ‘পাকে বিপাকে’।

জনপ্রিয়

ডিজেলের বদলে সৌরশক্তি, কৃষিতে নতুন সম্ভাবনার দেখাল বাকৃবি

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তপু-নাফি

প্রকাশিত ০৪:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬