ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন Logo রামিসা হত্যা ও নারীদের প্রতি সহিংসতার বিচারের দাবিতে ববিতে মানববন্ধন Logo বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের নতুন সভাপতি সানজিদা সচিব নিজামুল  Logo জাবিতে ধর্ষণচেষ্টা: নিরাপত্তা জোরদারে আরও ৫ সিদ্ধান্ত, আসামি ধরতে পুরস্কার ঘোষণা Logo জাবির উপ-পরিচালকের বিরুদ্ধে নারী খেলোয়াড়দের অভিযোগ Logo গোবিপ্রবিতে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস ব্যবস্থা  Logo ‘সারা বাংলায় ধর্ষণ চলে, স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? কুবিতে বিক্ষোভ  Logo জাবিতে রাজস্ব সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক বাজেট ব্যবস্থায় গুরুত্বারোপে প্রি-বাজেট সেমিনার অনুষ্ঠিত Logo দুই দশকেও আধুনিক হয়নি কুবির ওয়েবসাইট Logo ‘ভাঙা আঙুল’ নিয়েও মার্টিনেজের রেকর্ড অক্ষুণ্ন

জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো ইনডোর গেমসের আয়োজন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (১৮ মে) শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়। আজ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

প্রতিযোগিতায় ইনডোর গেম হিসেবে রাখা হয়েছিল দাবা, লুডু, ক্যারম, উনো এবং ফিফা। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব মিলিয়ে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেছিলেন মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমতাজ আক্তার মুন্নি। পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন বিভাগের চতুর্থ বর্ষের (১৩তম ব্যাচ) শিক্ষার্থীরা এবং অন্যান্যরা সার্বিক সহযোগী হিসেবে ছিলেন।

আয়োজকরা জানান, বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা, আনন্দঘন পরিবেশ তৈরি এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এ ইনডোর গেমস আয়োজন করা হয়েছে। দুই দিনজুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণে বিভাগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন মুর্তজা মাহিন এবং রানারআপ হয়েছেন ইশতিয়াক বিন ইকবাল, উনোতে চ্যাম্পিয়ন হয়েছেন তামজিদ ইসলাম ও রানারআপ হয়েছেন মাহমুদুল হাসান। তাছাড়া লুডুতে চ্যাম্পিয়ন হয়েছেন তানজিলা আক্তার ও ইউশি, আর রানারআপ হয়েছেন জান্নাতুন নিসা মিম ও মেহরীন মজুমদার। এদিকে, ক্যারমে চ্যাম্পিয়ন হয়েছেন আরাফ ও তাসরিফ হোসেন এবং রানারআপ হয়েছেন খায়রুল ইসলাম ও তানজিলা আক্তার। ফিফায় চ্যাম্পিয়ন হয়েছেন সুপ্ত সরকার এবং রানারআপ হয়েছেন বিজয় সাহা। এছাড়া ই-ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছেন তাসরিফ হোসেন এবং রানারআপ হয়েছেন ইনজামুল হল।

জনপ্রিয়

শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো ইনডোর গেমসের আয়োজন 

প্রকাশিত ১০:৩১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬