ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন Logo শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন Logo রামিসা হত্যা ও নারীদের প্রতি সহিংসতার বিচারের দাবিতে ববিতে মানববন্ধন Logo বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের নতুন সভাপতি সানজিদা সচিব নিজামুল  Logo জাবিতে ধর্ষণচেষ্টা: নিরাপত্তা জোরদারে আরও ৫ সিদ্ধান্ত, আসামি ধরতে পুরস্কার ঘোষণা Logo জাবির উপ-পরিচালকের বিরুদ্ধে নারী খেলোয়াড়দের অভিযোগ Logo গোবিপ্রবিতে চালু হলো ক্যাশলেস ক্যাম্পাস ব্যবস্থা  Logo ‘সারা বাংলায় ধর্ষণ চলে, স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? কুবিতে বিক্ষোভ  Logo জাবিতে রাজস্ব সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক বাজেট ব্যবস্থায় গুরুত্বারোপে প্রি-বাজেট সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে লাইফ, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ ক্লাব। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করতে সংগঠনটি ‘বায়োব্লিটজ’ (BioBlitz) নামে একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জীবের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ জীববৈচিত্র্য ডাটাবেজ তৈরি করা যাবে।

আয়োজকদের ভাষ্যমতে, প্রাথমিকভাবে এ কার্যক্রমে নির্দিষ্টসংখ্যক স্বেচ্ছাসেবক অংশ নিলেও ভবিষ্যতে অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন শিক্ষার্থী, গবেষক, প্রকৃতিপ্রেমী ও পরিবেশকর্মীরা ক্যাম্পাসে থাকা বিভিন্ন উদ্ভিদ, পাখি, কীটপতঙ্গ, সরীসৃপ ও অন্যান্য প্রাণীর তথ্য ও ছবি যুক্ত করতে পারবেন। সময়ের সঙ্গে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য গবেষণার একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে পরিণত হবে বলে আশাবাদী আয়োজকেরা।

এর আগে, বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে গত ২০ মে অনুষ্ঠিত হয় ‘বায়োব্লিটজ’ কার্যক্রমের মূল জরিপ। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন। অংশগ্রহণকারীদের ১৫টি দলে ভাগ করা হয় এবং প্রতিটি দলে পাঁচজন সদস্য ছিলেন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এ জরিপে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে উদ্ভিদ, পাখি, প্রাণী ও অন্যান্য জীবের তথ্য এবং আলোকচিত্র সংগ্রহ করেন। সংগৃহীত তথ্য তাৎক্ষণিকভাবে ‘বায়োব্লিটজ’ অ্যাপে সংরক্ষণ করা হয়।

পরদিন ২১ মে অনুষ্ঠিত হয় সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং গবেষণাভিত্তিক তথ্য সংগ্রহের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের প্রফেসর ড. বিধান চন্দ্র দাশ জুওলজি, প্রফেসর হাসানুর রহমান, ইনভাইরমেন্টালিস্ট মাহাবুবুল ইসলাম পলাশ এবং বিভাগের সভাপতি প্রফেসর ড. সাবরিনা নাজ।

বক্তারা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে গবেষণা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এলআইএনইআরসি সভাপতি মো. আব্দুল বারী।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী দলগুলোর সংগৃহীত তথ্য, পর্যবেক্ষণ এবং আলোকচিত্রের ভিত্তিতে সেরা দল ও সেরা আলোকচিত্র নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়। পুরো আয়োজনের মধ্যে নির্বাচিত সেরা ছবিকে প্রথম পুরস্কার দেওয়া হয়।

সায়েম/রাবি

জনপ্রিয়

হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে ‘বায়োব্লিটজ’ অ্যাপ উদ্বোধন

প্রকাশিত ০৪:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬