ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি জাহিদুল, সম্পাদক পারভেজ Logo কবি নজরুল কলেজ আবৃত্তি সংসদের আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘বিদ্রোহের স্বরলিপি’ উৎসব Logo কবি নজরুল কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক Logo অ্যাওয়ার্ড পেলেন আ খ ম হাসান Logo এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান Logo এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন মোশাররফ করিম Logo বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো Logo কবি নজরুল কলেজ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সভাপতি সায়েম, সম্পাদক আতাউর Logo প্রায় এক দশকেও কুবিতে চালু হয়নি নতুন বিভাগ Logo রাজধানীর মিরপুর-২ এ যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

অ্যাওয়ার্ড পেলেন আ খ ম হাসান

অ্যাওয়ার্ড পেলেন আ খ ম হাসান

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতা (নাটক) বিভাগে পুরস্কৃত হয়েছেন নাট্যজগতের জনপ্রিয় হাস্যরসাত্মক অভিনেতা আ খ ম হাসান। রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ‘পেটুক জামাই’ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য আ খ ম হাসানকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। নাটকটির রচয়িতা জনপ্রিয় নাট্যকার রাজীব মণি দাস।

পুরস্কার গ্রহণ করে আ খ ম হাসান বলেন, “নাটককে সমাজের দর্পণ বলা হয়। অহংকার মানুষকে ধ্বংস করে। কেউ শোধরানোর সুযোগ পায়, কেউ পায় না। অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয়, তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই নাটকে। আর পুরস্কার একজন শিল্পীর কাজের গতিকে ত্বরান্বিত করে। এই সম্মাননা আমাকে কাজের প্রতি আরও উজ্জীবিত করবে। আমি সত্যিই অভিভূত ও আনন্দিত।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

এ বছর অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, গায়ক রবি চৌধুরী, অভিনেতা আ খ ম হাসান, চিত্রনায়ক সজল, নিরবসহ আরও অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং চিত্রনায়ক নিরবসহ বিভিন্ন অঙ্গনের গুণীজন।

জনপ্রিয়

কবি নজরুল কলেজ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি জাহিদুল, সম্পাদক পারভেজ

অ্যাওয়ার্ড পেলেন আ খ ম হাসান

প্রকাশিত ০৮:০২:২০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬